India vs Kuwait: সুনীলের শেষ ম্যাচে ভারতের জয় অধরাই, অঙ্ক কঠিন হয়ে গেল স্টিমাচের দলের
সুনীল ছেত্রীর শেষ ম্যাচে ভারতের জয় অধরাই। কুয়েতের সঙ্গে গোলশূন্য ড্র করল ভারত
সবুজ-মেরুন, লাল হলুদ নয় গোটা যুবভারতী বৃহস্পতিবার সন্ধ্যায় শুধু নীল। সুনীল আবেগে ভাসল গোটা তিলোত্তমা। খেলাটা ভারত বনাম কুয়েত হলেও আদতে ম্যাচটা শুধুই সুনীল ময়। তিনি যেন হ্যামলিনের বাঁশিওয়ালা। তাঁর টানেই যুবভারতী ভরালো বাংলার ফুটবলপ্রেমীরা।শেষবার ভারতীয় দলের জার্সিতে মাঠে নামলেন ক্যাপ্টেন। দর্শকরা ভালোবাসা উজাড় করে দিল।গ্যালারি জুড়ে উঠল বন্দেমাতরম ধ্বনি।

সুনীলের শেষ ম্যাচে হাজির তাঁর পরিবারের সদস্যরা। স্ত্রী সোনম থেকে শ্যালক সাহেব ভট্টাচার্য, পিতা খর্গ ছেত্রী, প্রত্যেকেই উপস্থিত ছিলেন সুনীলের শেষ ম্যাচে। পরিবারের সদস্যদেরও আবেগতাড়িত দেখাল সুনীলের বিদায়ী ম্যাচে। তবে আসেননি প্রাক্তন ফুটবলার তথা শশুর সুব্রত ভট্টাচার্য। সংবাদ সংস্থাকে তিনি জানিয়েছেন আমন্ত্রণ না পাওয়ার জন্য তিনি আসেননি।তবে রেনেডি সিং, বিজয়নের মতো প্রাক্তনীরা উপস্থিত ছিলেন।
ফিফা ক্রমতালিকায় কুয়েত ভারতের থেকে পিছনে, তার উপর বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচের প্রথম পর্বে এই দলটিকেই হারিয়েছিল ভারত। এই ম্যাচ জিতলেই যোগ্যতা অর্জন পর্বের তৃতীয় রাউন্ডে উঠার পথ পরিষ্কার হয়ে যাবে, এমন সমীকরণ নিয়েই মাঠে নামে ভারতীয় দল।
সুনীল ছেত্রীর শেষ ম্যাচ, ঘরের মাঠে মনে করা হয়েছিল শুরু থেকেই আক্রমণের ঝড় তুলবে স্টিমাচের দল। কিন্তু কোথায় কী? প্রথমার্ধে সেভাবে বলই পেলেন না সুনীল। সাহাল-অনিরুদ্ধ থাপারা আক্রমণ করলেও তা কার্যকরী ভূমিকা নিতে পারল না, বরং পাল্টা আক্রমণে এসে ভারতীয় দলকে চাপে ফেলল কুয়েত,।
প্রথমেই ৩ মিনিটে দারুণ সুযোগ পেয়ে গিয়েছিল কুয়েত, কিন্ত তা কাজে লাগাতে পারল না কুয়েত। দারুণ সুযোগ পেয়ে গিয়েছিলেন সুনীল, অল্পের জন্য পৌঁছতে পারলেন না। পারলে এগিয়ে যেতে পারত ভারত।
দারুণ গোল হতে পারত। গোল মিস করে মেজাজ হারালেন ভারত অধিনায়ক।২৪ মিনিটে কুয়েতের আলরশিদি সহজ সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারলেন না।
এরপর প্রথমার্ধে বিক্ষিপ্তভাবে কিছু সুযোগ পেয়েছিল ভারত। জয় গুপ্তার দারুণ ক্রস প্রায় পৌঁছে গিয়েছিল সাহাল আব্দুল সামাদের কাছে। শরীর ছুড়ে ডিফেন্ডিং হাসান আলনেজির। সহজ হেড মিস করলেন আনোয়ার আলি। তাঁর হেড বার উচিয়ে বাইরে চলে গেল। জোড়া সুযোগ নষ্ট ব্লু ব্রিগেডের। ফলে প্রথমার্ধ শেষ হল গোলশূন্য ভাবেই।
দ্বিতীয়ার্ধের শুরুতেই জোড়া পরিবর্তন করেন স্টিমাচ, সাহালের জায়গায় নামান ব্রেন্ডন ফার্নান্ডেজকে। অনিরুদ্ধ থাপার জায়গায় রহিম আলিকে মাঠে নামান। ৪৬ মিনিটের কুয়েতের সালের শট কোনও ক্রমে রুখে দিলেন গুরপ্রীত। এরপরই এগিয়ে যাওওয়ার সুযোগ পেয়েছিল ভারত। ৪৭ মিনিটে সহজ সুযোগ নষ্ট করলেন রহিম আলি, গোলরক্ষককে একা পেয়েও বল জালে রাখতে ব্যর্থ হলেন এই বঙ্গ ফুটবলার।
৫৫ থেকে ৬০ মিনিটের মধ্যে আক্রমণের চাপ বাড়ায় ভারত। এই সময়ের মধ্যে চারটি কর্ণারের সুযোগ পেলেও একটিতেও গোল করতে পারলেন না। ৬৯ মিনিটে লিস্টনকে তুলে মনবীর সিংকে নামাল ভারত। ৭৪ মিনিটে বক্সের মধ্যে প্রতিপক্ষে ফুটবলারকে ফাউল করলে কুয়েত, যা নিয়ে বিতর্কও কম হল না।
এরপর দুই দলঅ একাধিক সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারল না ভারত। শেষ দিকে ম্যাচে উত্তেজনা ছড়াল। গোলশূন্য ভাবেই শেষ হল ম্যাচ। ম্যাচের দর্শক উপস্থিত ছিলেন ৫৮,৯২১ জন।
ম্যাচ ড্র করার তৃতীয় রাউন্ডে যাওয়ার আশা আরও কমে গেল, এখন শেষ ম্যাচে কাতারের সঙ্গে জিততে হবে, সেইসঙ্গে অন্য দলের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে।












Click it and Unblock the Notifications