দোহায় বাংলাদেশ বধ ভারতের, জোড়া গোল করে সুনীলের সামনে শুধুই রোনাল্ডো
দোহায় বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের খেলায় জয়ের খরা কাটল ভারতের। বাংলাদেশের বিরুদ্ধে জয় এল ২-০ গোলে। ৭৯ ও ৯২ মিনিটে করা সুনীল ছেত্রীর গোলে গ্রুপ ই-তে কাঙ্ক্ষিত তৃতীয় স্থান দখলও করল ভারত। এদিন জোড়া গোল করে লিওনেল মেসিকে টপকে গেলেন সুনীল। ১১৭টি ম্যাচে তাঁর দেশের হয়ে গোলের সংখ্যা ৭৪। সামনে শুধুই রোনাল্ডো।
𝐎𝐮𝐫 𝐂𝐚𝐩𝐭𝐚𝐢𝐧! 😍
— Indian Football Team (@IndianFootball) June 7, 2021
Skipper @chetrisunil11 appreciating the love from the fans after another top draw performance! 💪
🇮🇳 𝟐-𝟎 🇧🇩#BANIND ⚔️ #WCQ 🏆 #BackTheBlue 💙 #IndianFootball ⚽ pic.twitter.com/RbHsnxMXxp

শুরু থেকেই দাপট ভারতের
আগাগোড়া প্রাধান্য নিয়ে খেলে অনেক গোলের সুযোগ তৈরি করলেও বল জালে জড়াচ্ছিল না। প্রথমার্ধ গোলশূন্য ছিল। অবশেষে ৭৯ মিনিটের মাথায় আশিক কুরুনিয়ানের ক্রস থেকে ছয় গজের বৃত্তের ডান দিক থেকে হেড দিয়ে বল জালে জড়ান সুনীল। এরপর ইনজুরি টাইমে সুরেশ ওয়াংজামের থেকে বল পেয়ে ডান পায়ের জোরালো শটে গোল করে জয়ের ব্যবধান বাড়ান ভারত অধিনায়ক। এদিনের ম্যাচে বল দখলের লড়াইয়েও ভারত বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে ছিল। ৭৩ শতাংশ বল নিজেদের দখলে রেখেছেন সুনীল, মনবীররা।

বিজয়নকে স্পর্শ
জোড়া গোল করে এদিন আইএম বিজয়নের রেকর্ডও স্পর্শ করলেন সুনীল। ভারতীয় দলের হয়ে ১৪ বছর খেলার ফাঁকে তিনবার বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলেছেন আইএম বিজয়ন। ১৯৯৪, ১৯৯৮ ও ২০০২ সালের বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের খেলায় বিজয়নের চারটি গোল ভারতের জয় নিশ্চিত করেছিল। এই তালিকায় বিজয়নের পরেই ছিলেন সুনীল ছেত্রী। আজকের ম্যাচের আগে ২০১৮ সালের বিশ্বকাপের যোগ্যতা অর্জনের প্লে অফে সুনীল ২টি গোল করেছিলেন নেপালের বিরুদ্ধে, ভারত ২-০ গোলে ম্যাচটি জিতেছিল। এদিন বাংলাদেশ ম্যাচেও তারই পুনরাবৃত্তি ঘটিয়ে সুনীল ধরে ফেললেন বিজয়নকে। এ ছাড়াও দুটি করে গোল রয়েছে বিকাশ পাঁজি (১৯৮৬), জুলস আলবার্তো (২০০২) ও জো পল আনচেরি (২০০২)-র। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ভারতের জয়ে সর্বাধিক গোলদাতার নতুন রেকর্ড গড়তে সুনীলের দরকার আর একটি গোল।

সামনে শুধু রোনাল্ডো
দেশের হয়ে সর্বাধিক গোলের নিরিখে সুনীল ছেত্রীর সামনে এখন শুধুই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পর্তুগালের হয়ে রোনাল্ডো গোল করেছেন ১০৩টি। সুনীল ছেত্রী বাংলাদেশের বিরুদ্ধে জোড়া গোল করায় তাঁর দেশের হয়ে করা গোলের সংখ্যা দাঁড়াল ৭৪। সুনীলের পিছনেই রয়েছেন সংযুক্ত আরব আমিরশাহীর আলি মাবখৌত, দেশের হয়ে ৭৩টি গোল করেছেন তিনি। আর্জেন্তিনার হয়ে ১৪৩টি ম্যাচে ৭২টি গোল করেছেন লিওনেল মেসি। সুনীল ও মেসির জাতীয় দলের হয়ে গোলের সংখ্যা সমান ছিল। এদিন মেসি ও মাবখৌতকে টপকে গেলেন ভারত অধিনায়ক।

মিটল জয়ের খরা
বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ভারত শেষ জিতেছিল ২০১৫ সালে। ২০১৮-র বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের খেলায় বেঙ্গালুরুতে ভারত গুয়ামকে হারিয়েছিল রবিন সিংয়ের গোলে। ২০২২ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে আজকে আগে ভারত একটি ম্যাচেও জয়ের মুখে দেখতে পারেনি। দোহা-পর্বে তিন ম্যাচের প্রথমটিতে কাতারের কাছে ১-০ গোলে হেরেছে ভারত। তাও ১৭ মিনিটের পর থেকে ১০ জনে খেলে। ভারতীয় দলের খেলা, বিশেষ করে গুরপ্রীত সিং সান্ধু প্রশংসা করেছিলেন বিপক্ষ কোচ, বলেছিলেন ভারতকে হারানো কঠিন। গ্রুপ ই-তে ভারত ছিল চতুর্থ স্থানে। তিনে ছিল আফগানিস্তান। ৭ ম্যাচে ৬পয়েন্ট নিয়ে তিনে উঠে এল ভারত। আফগানরা ভারতের চেয়ে একটি ম্যাচ কম খেলে দুই পয়েন্ট পিছনে। ১৫ জুন আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের ম্যাচটিও খুব গুরুত্বপূর্ণ এশিয়ান কাপে যোগ্যতা অর্জনের ক্ষেত্রে। নিশ্চিতভাবেই ভারত তৃতীয় স্থান দখলে রেখেই শেষ করতে চাইবে প্লে অফ এড়ানোর জন্য। কেন না, ভারত যদি চারে নেমে যায় তাহলে অন্য গ্রুপে চারে থাকা দলগুলির মধ্যে পয়েন্টের বিচারে এগিয়ে থাকতে হবে। নচেৎ ভারতকে খেলতে হবে প্লে অফ।
ছবি- এআইএফএফ
🤩 He’s now got more than Messi! Sunil Chhetri’s double earns the Blue Tigers a 2-0 win in #WCQ and moves him on to 74 international goals – above Lionel Messi and one off entering world football’s all-time top 10 🧗♂️@chetrisunil11 | @IndianFootball pic.twitter.com/sCCd6BgS9H
— FIFA World Cup (@FIFAWorldCup) June 7, 2021
🗣️ @chetrisunil11: "To win 3⃣ points, win a full game is sweet! I'm really happy that we also kept a clean sheet" 👊
— Indian Football Team (@IndianFootball) June 7, 2021
How do you rate that effort from the #BlueTigers on both ends of the field?#BANIND ⚔️ #WCQ 🏆 #BackTheBlue 💙 #IndianFootball ⚽ pic.twitter.com/RsemCez8qg












Click it and Unblock the Notifications