সুনীলকে ছাড়াই নেশনস কাপের জন্য ভারতীয় দল ঘোষিত, নেই কোনও বাঙালি ফুটবলারও

ভারতীয় দলে নেই একজন বাঙালি ফুটবলারও! সিএএফএ নেশনস কাপের জন্য আজ যে দল ঘোষণা হয়েছে তাতে এই বিষয়টি উল্লেখযোগ্য। সম্প্রতি রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণমন্ত্রী অরূপ বিশ্বাসও এই বিষয়টিতে দৃষ্টি আকর্ষণ করে দল নির্বাচনে রাজনীতি, বাংলার প্রতি বিদ্বেষ, স্বচ্ছতার অভাবের কথা বলেছিলেন। অরূপের সেই আশঙ্কাই সত্যি হলো। ভারতীয় দলে ব্রাত্য বাংলা।

ভারতের হেড কোচ হওয়ার পর খালিদ জামিলের প্রথম চ্যালেঞ্জ হচ্ছে নেশনস কাপ। ভারতীয় দলের সম্ভাব্য তালিকায় থাকা লিস্টন কোলাসো, মনবীর সিং ও শুভাশিস বোসকে শিবিরে যোগ দেওয়ার জন্য ছাড়েনি মোহনবাগান সুপার জায়ান্ট। সুনীল ছেত্রীকেও নেশনস কাপের দলে রাখা হয়নি। জানা গিয়েছে, ছেত্রীর সঙ্গে কথা বলেই নাকি দলে না রাখার সিদ্ধান্ত চূড়ান্ত হয়। গুরপ্রীত সিং সান্ধু দলে ফিরেছেন।

সিএএফএ নেশনস কাপে ভারত ২৯ অগাস্ট খেলবে তাজিকিস্তানের বিরুদ্ধে। সেপ্টেম্বরের ১ তারিখ জামিলের প্রশিক্ষণাধীন দলের সামনে ইরান। ৪ অক্টোবর ভারত খেলবে আফগানিস্তানের বিরুদ্ধে। এবার একনজরে দেখে নেওয়া যাক ঘোষিত ভারতীয় দলে কারা রয়েছেন:

গোলকিপার-গুরপ্রীত সিং সান্ধু, অমরিন্দর সিং, হৃতিক তিওয়ারি।

ডিফেন্ডার- রাহুল ভেকে, নওরেম রোশন সিং, আনোয়ার আলি, সন্দেশ ঝিঙ্গন, চিংলেনসানা সিং, হমিংথানমাউইয়া রালতে, মহম্মদ উভাসিস।

মিডফিল্ডার- নিখিল প্রভু, সুরেশ সিং ওয়াংজাম, দানিশ ফারুক ভাট, থৌনাওজাম জিকসন সিং, বরিস সিং থাংজাম, আশিক কুরুনিয়ান, উদান্ত সিং কুমাম, নওরেম মহেশ সিং।

ফরওয়ার্ড- ইরফান ইয়াড়ওয়াড়, মনবীর সিং (জুনিয়র), জিতিন এমএস, লালিয়ানজুয়ালা ছাংতে, বিক্রম প্রতাপ সিং।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+