IND vs Qatar: অবিচারের প্রতিবাদে সরব স্টিমাচ, জঘন্য রেফারিং নিয়ে ফিফার দ্বারস্থ হচ্ছে এআইএফএফ

সুযোগ ছিল ইতিহাস সৃষ্টি করার, কিন্তু সমাপ্তি হল এক রাশ স্বপ্নভঙ্গের বেদনা নিয়েই। ফিফা বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের তৃতীয় রাউন্ডে যাওয়ার সুবর্ণ সুযোগ ছিল ভারতের সামনে। যা ভারতীয় ফুটবলের নতুন দিগন্তকে উন্মোচিত করত। কিন্তু কাতার ম্যাচে জঘন্য রেফারিংয়ের জন্য ইতিহাস গড়া হল ভারতের। ৭২ মিনিট পর্যন্ত এগিয়ে থেকেও রেফারির কুৎসিত সিদ্ধান্তে ম্যাচ হেরে মাঠ ছাড়তে হল ভারতকে।

কাতার ম্যাচ শেষে ভারতীয় শিবিরে হতাশার থেকেও রাগের পরিমাণ বেশি। ফিফার ম্যাচে এমন খারাপ রেফারিংয়ের শিকার হতে হবে তা বোধবয় স্বপ্নেও ভাবেননি ভারতীয় দল। তাই ম্যাচ শেষে ভারতীয় কোচ যেমন একরাশ ক্ষোভ উগরে দিলেন তেমনই মাঠের বাইরে লড়াই শুরু করে দিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন।

india

ম্যাচ শেষে ইগর স্টিমাচ বলেন, কাতার আজ গ্যবান ছিল, বিশেষ করে কারণ তারা ১ গোলে পিছিয়ে থেকেও বিতর্কিত গোলে ম্যাচে ফিরে এসেছিল। আমি এখন নিশ্চিত করতে পারি কারণ আমি রিপ্লে দেখেছি। পুরো বল খেলার বাইরে ছিল এবং গোল দেওয়া হয়েছিল। বর্তমান ফুটবলে এটা হওয়া উচিত নয় কারণ সেই গোলটি এই খেলায় সবকিছু বদলে দিয়েছে।

একইসঙ্গে স্টিমাচ বলেছেন, এই ম্যাচে আমাদের ছেলেদের প্রতি এক ধরনের অবিচার কারণ আমরা এই ম্যাচটি জেতার খুব কাছাকাছি ছিলাম এবং তৃতীয় রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করতে পারতাম, কিন্তু তা ঘটেনি। কাতারকে অভিনন্দন। আমি বলব যে উভয় দেশই তাদের ভবিষ্যৎ নিয়ে গর্বিত হতে পারে কারণ সব খেলোয়াড়ই আজ অসাধারণ গুণ দেখিয়েছে। তারা খোলা ফুটবল খেলেছে এবং এটা স্পষ্ট যে উভয় দলই খেলা উপভোগ করেছে। অনেকেই বলবেন কাতার তাদের রিজার্ভ দল নিয়ে খেলেছে। তবে আমাদের দলও কাতারের তুলনায় খুব বেশি পুরনো নয়।

এআইএফএফ ফিফার কাছে একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করতে চলেছে এই ম্যাচের রেফারিং নিয়ে। কাতার ম্যাচে রেফারি্ং নিয়ে প্রবল অসন্তুষ্টে ফেডারেশন। একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, এআইএফএফ অভিযোগ দায়ের করার জন্য ফিফার প্রধান রেফারি অফিসার ট্রেভর কেটলের সাথে যোগাযোগ করেছে।

কাতার ম্যাচে ৭৩ মিনিটে ভারতের গোলরক্ষক গুরপ্রীত সিংহ বল ধরতে গিয়ে ফস্কান। বল গোল লাইনের বাইরে বেরিয়ে যায়। সেখান থেকে বল টেনে নিয়ে ভিতরে ঢোকান কাতারের ফুটবলার। গোল করেন আইমেন। গোলের পর কাতারের ফুটবলারদের দেখে পরিষ্কার বোঝা যায় তাঁরাও ভাবেননি এটি গোল দেওয়া হবে। কিন্তু রেফারি কিম উয়ো সাং সবাইকে অবাক করে দিয়ে গোল দিয়ে দেন। অনেকেই প্রশ্ন তুলছেন, বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচেও যদি 'ভার' প্রযুক্তি না থাকে, তা হলে আর কোন ম্যাচে থাকবে?

সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ)। ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা (ফিফা)-কে চিঠি লিখে হস্তক্ষেপ দাবি করেছে তারা। সভাপতি কল্যাণ চৌবে বলেন, কাতার ম্যাচের পরে আমরা এআইএফএফ-এর চিফ রেফারিং অফিসারের সঙ্গে আলোচনা করে ফিফা হেড অফ কোয়ালিফায়ার্স, এএফসি হেড অফ রেফারিস, এএফসি হেড অফ কম্পিটিশনস ও ভারত-কাতার ম্যাচের কমিশনারের কাছে লিখিত অভিযোগ জানিয়েছি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+