EPL: কঠিন ম্যাচে গোল করে সমালোচনার জবাব দিলেন, হালান্ডের পারফরম্যান্স স্বস্তি দিচ্ছে গুয়ার্দিওলাকেও
চোট কাটিয়ে মাঠে ফিরেছিলেন আগেই। কিন্তু সেভাবে ছন্দে পাওয়া যাচ্ছিল না হালাল্ডকে। কিন্তু ব্রেন্টফোর্ডের বিরুদ্ধে কঠিন ম্যাচেই জ্বলে উঠলেন নরওয়ে স্ট্রাইকার। তাঁর করা একমাত্র গোলেই ব্রেন্টফোর্ডকে হারাল ম্যাঞ্চেস্টার সিটি। সেই সঙ্গে লিগের লড়াই জমিয়ে দিল স্কাই ব্লুজরা। ম্যাচ শেষে হালান্ডের প্রসংশায় পঞ্চমুখ ম্যান সিটির কোচ পেপ গুয়ার্দিওলা।
ব্রেন্টফোর্ডের বিরুদ্ধে ম্যাচে প্রথমার্ধে গোল পায়নি সিটি। ফলে স্কাই ব্লুজদের উপর চাপ বাড়ছিল। তার উপর চোটের জন্য এই ম্যাচে খেলতে পারেননি কেভিন দ্য ব্রুইনা। ফলে মাঝমাঠে গুয়ার্দিওলার দলের শক্তি কিছুটা কম ছিল। তবে ৭১ মিনিটে ম্যাচের ভাগ্য বদল করে দিলেন হালান্ডই। তাঁর করা গোলেই তিন পয়েন্ট নিশ্চিত করল সিটি।
একইসঙ্গে গুয়ার্দিওলা বলেছেন, 'প্রায় দুইমাস সে মাঠের বাইরে ছিল, প্রিয়জনকে হারিয়েছে। এমন বাস্তবতায় একজন মানুষের পক্ষে সহজেই স্বাভাবিক হওয়া যায় না। ব্যাপারটা সহজ না। ব্রেন্টফোর্ডের মতো দলের সঙ্গে আপনার আর্লিংয়ের( হালাল্ড) মতো খেলোয়াড় দরকার।যদি্ আজকের ম্যাচে আমাকে একজনকে (খেলোয়াড়) বেছে নিতে হয়, তবে আমি হালান্ডকেই বেছে নেব,"
এর পাশাপাশি ম্যাচ প্রসঙ্গে সিটি কোচ বলেন, 'আজ আমরা কেভিনকে(দ্য ব্রুইনা) ব্যবহার করতে পারিনি কারণ তার হ্যামস্ট্রিংয়ে সমস্যা ছিল এবং আমি ঝুঁকি নিতে চাইনি। তবে সে ঠিক আছে। এটি কেবল একটি সতর্কতা কিন্তু তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেননি এবং তাই পাঁচ মাস ছুটির পরে আমরা কোনও ঝুঁকি নিইনি।"
পায়ের চোট থেকে ফিরে আসার পর থেকে সাতটি খেলায় এটি হালান্ডের তৃতীয় গোল যা তাকে দুই মাসের জন্য দূরে রেখেছিল। গত সপ্তাহে, হালান্ড তাঁর পরিবারের সদস্যকে হারিয়েছেন। ফলে মানসিকভাবে যন্ত্রনার মধ্য দিয়েও যাচ্ছেন হালান্ড।
এবারের ইপিএলে সর্বোচ্চ গোলদাতা হালান্ড এবারও তালিকায় শীর্ষে আছেন, তার গোল হল ১৭টি। সব প্রতিযোগিতা মিলিয়ে এই মরশুমে ২২টি গোল করেছেন।
Lionel Messi: সোশ্যাল সাইটে রেকর্ড ভক্ত সংখ্যা মেসির, কিন্তু রাজপুত্র ফলো করেন ছয়টি ক্লাবকে, জানুন তালিকা
ব্রেন্টফোর্ডের বিপক্ষে জয়ে আর্সেনালকে টপকে ম্যান সিটি উঠে গেছে পয়েন্ট টেবিলের দুইয়ে। ২৫ ম্যাচে তাদের পয়েন্ট ৫৬। শীর্ষে থাকা লিভারপুলের পয়েন্ট ৫৭। এক ধাপ পিছিয়ে ৫৫ পয়েন্ট নিয়ে তিনে আর্সেনাল। শীর্ষ চারের অন্য দল অ্যাস্টন ভিলার পয়েন্ট ৪৯। ২৫ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে রয়েছে ব্রেন্টফোর্ড।













Click it and Unblock the Notifications