'কথা দিলাম', মরশুমের শুরুর আগেই বার্সিলোনাকে কথা দিলেন এলএম টেন
বিয়ে , মধুচন্দ্রিমা পর্ব শেষে ফুটবলে ফিরতে চলেছেন লিও মেসি। নতুন কোচ আর্নেস্টো ভালভারদের কোচিংয়ে সেরা দেওয়ার অঙ্গীকার এল এম টেনের।
গত মরশুমে লা লিগা জেতা হয়নি, ঘরে আসেনি চ্যাম্পিয়ন্স লিগও। তাই মন ভাল নেই সদস্য সমর্থকদেরও। দলের তারকা স্ট্রাইকার সমর্থকদের এই দুঃখটা জানেন। তাই মরশুম শুরুর আগেই নিজের সেরা দেওয়ার অঙ্গীকার করলেন লিওনেল মেসি।
লুই এনরিকের থেকে এই মরশুমে কোচিংয়ের ব্যাটন আর্নেস্তো ভালভারদের হাতে। নতুন মরশুমে নতুন কোচের সঙ্গে জুটি নিয়েও আশাবাদী বার্সার তারকা স্ট্রাইকার। মেসি জানিয়েছেন নতুন কোচের কোচিং স্টাইল সম্পর্কে তাঁর কোনও আইডিয়া নেই। তবে তাঁর সঙ্গে মানিয়ে নিতে কোনও অসুবিধা হবে না জানিয়ে দিয়েছেন মেসি।

মেসি বলেছেন, 'যখনই আমি নতুন মরশুম শুরু করি আমার পরিষ্কার একটাই লক্ষ্য থাকে বার্সিলোনার জন্য নিজের সেরাটা দেব। ব্যক্তিগতভাবে আমি দারুণ খুশি এবং নতুন মরশুমের দিকে দারুণ আশা নিয়ে তাকিয়ে আছি।' মেসি আরও বলেছেন,'ভালভারদের কাছে পুরোটাই নতুন। তাঁর সম্পর্কে অনেক শুনেছি। সবই ভাল কথা, নতুন শুরুটাও ভালই হবে। '

এ মরশুমে নতুন স্পনসর বার্সিলোনার। জাপানি ই-কমার্স কোম্পানি রাকুতেন। টোকিওতে রাকুতেনের সদর দফতরে বার্সিলোনার প্রমোশানের অনুষ্ঠানে এসে নিজের বক্তব্য রাখেন মেসি। এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন নেইমার, জেরার পিকে।












Click it and Unblock the Notifications