সাইকেলে সলমন, এবার আইএসএলের মঞ্চে নতুন ধামাকা সলমন -ক্যাটরিনার
আইএসএলের জমজমাট উদ্বোধন এবার কোচিতে। এবারের উদ্বোধনী অনুষ্ঠানে পারফরম্যান্স দেবেন সলমন খান -ক্যাটরিনা কাইফ
আইএসএল মানে শুধু ফুটবল নয়, তার সঙ্গে বলিউডও। বিভিন্ন দলের মালিকানা যেরকম তারকারা আছেন ঠিক তেমনিই উদ্বোধনী অনুষ্ঠানেও বসে গ্ল্যামারের মেলা। সামনেই মুক্তি পেতে চলেছেন সলমান , ক্যাটরিনার নতুন ছবি টাইগার জিন্দা হ্যায়। তার আগে অফ স্ক্রিনেও জ্বলওয়া দেখাতে আইএসএল মঞ্চে হাজির থাকবেন এই জুটি।

জোরকদমে শেষ মুহূ্তের অনুশীলনে ব্যস্ত আইএসএল উদ্বোধনী অনুষ্ঠানের পারফরমাররা। সলমানের এন্ট্রিতেও থাকছে অভিনবত্ব। সাইকেলে চেপে তাঁকে বলিউডি সিনেমায় দেখা গেছে এবার দেখা যাবে মঞ্চে। তাছাড়া সলমানের পোশাকে থাকবে বিভিন্ন লাইটের স্ট্রিং। আইএসএলের বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন প্রায় ৩৫০ জন শিল্পী। এটিকে- র অধিনায়ক যখন মঞ্চে উঠবেন কাপ নিয়ে তখন মঞ্চে নেপথ্যে বাজবে ছৌ-য়ের সুর। তেমনি যখন কেরল অধিনায়ক আসবেন তখন বাজবে তাদের স্থানীয় জনপ্রিয় গান 'চেন্না মেলাফ'।
কোচির উদ্বোধনী অনুষ্ঠানের শো ইতিমধ্যেই হাউসফুল। সন্ধ্যা সাড়ে ছটায় অনুষ্ঠান হলেও ভিড় ও গন্ডগোল এড়াতে বিকাল সাড়ে তিনটেয় খুলে দেওয়া হবে স্টেডিয়ামের গেট। চার মাসের ফুটবল উৎসবের সূচনায় ভ্যেনু হিসেবে চমক দিতে প্রস্তুত কোচিও।
এদিকে মাঠে সচিনের কেরালা ও সৌরভের এটিকে মুখোমুখি হলেও উদ্বোধনী অনুষ্ঠানে হাজির থাকতে পারছেন না সৌরভ গঙ্গোপাধ্যায়। যেহেতু কলকাতায় ভারত বনাম শ্রীলঙ্কা টেস্ট ম্যাচ চলছে তাই এই অনুষ্ঠানে যেতে পারছেন না দাদা। তবে হাজির থাকবেন মাস্টারব্লাস্টার। গত মরশুমে সচিনকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল দাদা'র দল। এবার তাই শুরুর ম্যাচে সেই ধারা বজায় রাখতে বদ্ধপরিকর শেরিংহ্যামের এটিকে।












Click it and Unblock the Notifications