রাশিয়া বিশ্বকাপে মাঠের চৌহদ্দিতে ভারত, এই প্রথম বল বয় ভারতের দুই বালক

দশ বছরের ঋষি তেজ ও এগারো বছরের নাথানিয়া জন কে। এই দুই বালক এবারের রাশিয়া বিশ্বকাপে ভারতের বল বয় হয়েছে। ফিফা এদের দুজনকে বেছেছে।

দশ বছরের ঋষি তেজ ও এগারো বছরের নাথানিয়া জন কে। এই দুই বালক এবারের রাশিয়া বিশ্বকাপে ভারতের বল বয় হয়েছে। ফিফা এদের দুজনকে বেছেছে। ঋষি কর্ণাটকের ও জন তামিলনাড়ুর বাসিন্দা। বল কেরিয়ার হিসাবে তাদের রাশিয়ার মাঠে দেখা যাবে।

রাশিয়া বিশ্বকাপে মাঠের চৌহদ্দিতে ভারত, এই প্রথম বল বয় ভারতের দুই বালক

এদের মধ্যে একজন বেলজিয়াম বনাম পানামা ম্যাচে বল নিয়ে যাবে। আর একজন থাকবে ব্রাজিল বনাম কোস্টারিকা ম্যাচে।

ফিফার অটোমোটিভ পার্টনার কিয়া মোটরস ভারতে ১০-১৪ বছর বয়সী ফুটবলারদের জন্য সুযোগ করে দিয়েছিল রাশিয়া বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বল কেরিয়ার হওয়ার। সেখান থেকেই দুই বালক সুযোগ পেয়েছে বিশ্বকাপের অংশ হওয়ার।

গতমাসে ভারত অধিনায়ক সুনীল ছেত্রী গুরগাঁওয়ে ট্রায়াল নেন। বহু পরীক্ষার পরে সারা দেশ থেকে দুজনকে বেছে নেওয়া হয়েছে। এই প্রোগ্রামে ১৬০০ বালক অংশগ্রহণ করেছিল। তার মধ্যে ৫০ জন শর্ট লিস্টেড হয়। তার মধ্যে দুজন সুযোগ পেয়েছে।

ফিফার অফিসিয়াল ম্যাচ বল কেরিয়ার প্রোগ্রামে বিভিন্ন দেশ থেকে ৬৪জন বালককে বিশ্বকাপের জন্য বেছে নেওয়া হয়েছে। তাবড় ফুটবল তারকাদের একেবারে সামনে থেকে তারা দেখার সুযোগ পাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+