এআইএফএফ-এর ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে জিতল ভারত, ম্যাচের সেরা রবীন সিং
এ আইএফএফ-এর ত্রিদেশীয় ফুটবল সিরিজে ভারত হারাল মরিশাসকে। মুম্বইয়ে হওয়া এই খেলার ফল ২-১। ম্য়াচের সেরা হয়েছেন রবীন সিং
এ আইএফএফ-এর ত্রিদেশীয় ফুটবল সিরিজের প্রথম ম্য়াচে ভারত হারাল মরিশাসকে। মুম্বইয়ে হওয়া এই খেলার ফল ২-১। ম্য়াচের সেরা হয়েছেন রবীন সিং।

খেলার ১৫ মিনিটের মাথায় মরিশাসের মারভিন জোসলিন দলকে এগিয়ে দেন। কিন্তু ৩৭ মিনিটের মাথায় গোল শোধ করেন রবীন সিং। হাফ টাইমে পরিবর্ত হিসেবে নামা বলবন্ত সিং ৬২ মিনিটে গোল করে ভারতকে এগিয়ে দেন।
ভারতীয় ফুটবলের এবছরের ক্যালেন্ডারে এখনও পর্যন্ত হারেনি ভারত। যদিও বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিতে রাজি নন কোচ স্টিফেন কন্সটেনটাইন।
৪-২-৩-১ ছকে খেলা শুরু করে মরিশাস। ম্যাচের ১৫ মিনিটে ভুল পাস থেকে বল পেয়ে যান বছর ২৫-এর মারভিন জোসলিন। গোল খেয়ে চাপের মধ্যে পড়ে যায় ভারত। ৫ মিনিটের মধ্যে সুযোগ পেয়েও ব্যর্থ হয় ভারত।

ম্য়াচের ৩৭ মিনিটের মাথায় অসাধারণ দক্ষতায় গোল শোধ করেন রবীন সিং।
দ্বিতীয়ার্ধে দলে তিনটি পরিবর্তন করেন কন্সটেনটাইন। গোলদাতা রবীন সিং-এর জায়গায় নামান বলবন্ত সিংকে। দীর্ঘদিন পরে ভারতের হয়ে দ্বিতীয় গোলটি করেন তিনি। সুব্রত পাল ও জ্যাকিচাঁদ সিং-এর জায়গায় নামানো হয় অমৃন্দার সিং এবং নিখিল পূজারিকে।












Click it and Unblock the Notifications