Igor Stimac: কুয়েতকে হারিয়ে সুনীলের শেষ ম্যাচ স্মরণীয় রাখতে চান, কলকাতার সমর্থকদের বিশেষ আবেদন স্টিমাচের

আগামী ৬ জুন যুবভারতীতে ফিফা বিশ্বকাপের যোগ্যতা অর্জ‌ন পর্বের ম্যাচে কুয়েতের বিরুদ্ধে নামছে ভারতীয় ফুটবল দল। এই ম্যাচে তি‌ন পয়েন্ট পেলেই যোগত্যা অর্জন পর্বের তৃতীয় রাউন্ডে পৌঁছে যাবে ব্লু টাইগারা। একইসঙ্গে এই ম্যাচটা সুনীল ছেত্রীর আন্তর্জাতিক কেরিয়ারের শেষ ম্যাচ। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে কলকাতার সমর্থকদের কাছে বিশেষ আবেদ‌রন করলেন কোচ ইগর স্টিমাচ।

কুয়েতের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচটা যুবভারতীতে খেলতে চেয়েছিলেন স্টিমাচ কারণ দর্শকরা এই মাঠে দ্বাদশ ব্যক্তির ভূমিকা পালন করতে পারবে‌ন। যুবভারতীর গর্জনেই কুয়েতকে কুপোকাত করতে চান স্টিমাচ।
এআইএফএফ মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে স্টিমাচ বলেন, খেলার গুরুত্বের কথা মাথায় রেখে বলতে পারি সম্ভবত প্রথমবার তৃতীয় রাউন্ডের জন্য যোগ্যতা অর্জন থেকে শুধুমাত্র একটি জয় থেকে আমরা দূরে, এবং এটি সুনীল ছেত্রীর বিদায়ী খেলা - আমরা আশা করি সল্টলেক স্টেডিয়াম পরিপূর্ণ হবে।'

স্টিমাচ আরও বলেন, আমি নিশ্চিত আমাদের ছেলেদের খেলা জিততে সাহায্য করার জন্য আমাদের, সমর্থকরা ভারতের সব জায়গা থেকে কলকাতায় পৌঁছাবে এবং সুনীলকে ধন্যবাদ ও বিদায় জানাবে, আমি খুব আত্মবিশ্বাসী যে এটি আবেগপ্রবণ হবে এবং আশা করি, চূড়ান্ত বাঁশি বাজানোর পর আমরা একসঙ্গে সুনীলকে বিদায় জানাব এবং জয় উদযাপন করব।'

সুনীলকে ওই ম্যাচের পরে সংবর্ধনা দেওয়ার ব্যবস্থা করছে ফেডারেশন। যদিও ওই ম্যাচটি ফিফা বিশ্বকাপের বাছাই পর্বের, তাই প্রোটোকল মেনেই যা করার করতে হবে।ওই ম্যাচে সুনীল যে সমস্ত কোচ ও অধিনায়কের অধিনে খেলেছেন, তাঁদের আমন্ত্রণ জানানো হবে। সুনীল যখন মাঠে নামবেন তখন পুষ্পবৃষ্টির পরিকল্পনাও আছে আইএফএ-র। একইসঙ্গে দর্শকের দেওয়া হবে সুনীলের মুখোস। সুনীলের অটোগ্রাফ করা কিছু বল গ্যালারিতে পাঠানোর পরিকল্পনা আছে আইএফএর।

ভারতীয় সিনিয়র পুরুষদের প্রশিক্ষণ শিবির প্রায় দুই সপ্তাহ ধরে ভুবনেশ্বরে পুরোদমে চলছে। ঠিক ১২ মাস আগে এখানেই ব্লু টাইগাররা ইন্টারকন্টিনেন্টাল কাপ চ্যাম্পিয়ন হয়। ইগর স্টিমাট এবং তার ছেলেরা কুয়েতের বিরুদ্ধে আসন্ন ফিফা বিশ্বকাপ বাছাইপর্বে একই উচ্চতায় পৌঁছানোর আশা করছে।

স্টিমাচ বলেন, "এটি একাধিকবার প্রমাণিত হয়েছে যে একটি দীর্ঘ শিবির সবসময় আমাদের সাহায্য করে। আমরা আক্রমণাত্মক এবং রক্ষণাত্মক উভয়ই খেলার বিভিন্ন দিক নিয়ে কাজ করছি। আমাদের ফিটনেসের মাত্রা দিন দিন ভালো হচ্ছে, এবং এখন আমরা কাজ করার পর্যায়ে প্রবেশ করছি। সোমবার থেকে আমরা পজিশনিং, সেট পিস এবং ট্রানজিশন নিয়ে কাজ করতে যাচ্ছি।"

ইতিমধ্যেই ২৭ সদস্যের ভারতীয় স্কোয়াড ঘোষণা করে দিয়েছেন স্টিমাচ। অ‌নলাইনে টিকিট বিক্রিও শুরু হয়েছে আজ রাত ৯টা থেকে ফের এক দফায় অনলাইনে(বুক মাই শো) টিকিট ছাড়ছে এআইএফএফ। পরে অল্প সংখ্যাক টিকিট অফ লাইনে বিক্রি করা হতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+