Igor Stimac: কুয়েতকে হারাতে কলকাতার সমর্থন চাইছেন ইগর, সুনীলদের ম্যাচ যুবভারতীতে?

এএফসি এশিয়ান কাপে ব্যর্থতার পর এবার ভারতের লক্ষ্য ২০২৬ সালের ফিফা বিশ্বকাপের যোগ্যতা অর্জন করবে অর্জন পর্বের তৃতীয় রাউন্ডের টিকিট পাওয়া ।ইতিহাসে প্রথমবার বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে তৃতীয় রাউন্ডে যাওয়ার হাতছানি রয়েছে ভারতের সামনে।

আগামী ৬ই জুন ভারত ভারত ঘরের মাঠে খেলবে কুয়েতের বিরুদ্ধে এই ম্যাচে কলকাতাতেই খেলতে চান জাতীয় কোচ ইগর স্টিমাচ।বাড়তি জনসমর্থন পাওয়ার লক্ষ্যে বড় মাঠে খেলার কথা আগেই ফেডারেশনকে জানিয়েছিলেন ঈগর।

Igor Stimac

বৃহস্পতিবার কলকাতাতে trailblazers 2.0 অনুষ্ঠানে যোগ দিয়ে সুনীলদের কোচ সাংবাদিকদের মুখোমুখি হন। আগামী ৬ জুন কুয়েতের বিরুদ্ধে খেলা আছে ভারতের।

ইগর বলেন, কুয়েত ম্যাচ কলকাতাতেই খেলতে চাই । এখানে খেলার চাপ যেমন আছে তেমন উত্তেজনা আছে। ম্যাচ শুরুর আগেই সমর্থকদের শব্দব্রহ্মে চাপে ফেলতে চাই কুয়ের দলকে তাই আমার প্রথম পছন্দ কলকাতাতে এই ম্যাচ খেলা আমি আমার পছন্দের কথা ইতিমধ্যেই ফেডারেশনকে জানিয়েছি।"

তৃতীয় রাউন্ডে যাওয়া প্রসঙ্গে কোচ বলেন, আগামী চার ম্যাচের ফল আমাদের হাতে নেই। কিন্তু আমরা যা খেলব তাতে দেশ গর্বিত হবে। আমরা আফগানিস্তানের থেকে এগিয়ে আছি।আফগানিস্তানের পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া সব সমস্যা। "

এশিয়ান কাপের ব্যর্থতা প্রসঙ্গে ইগর বলেন, "চার জন ভালো প্লেয়ায় ছিল না চোটের জন্য, আমাদের বাস্তববাদী হতে হবে। অতীত থেকে শিক্ষা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।"

জাতীয় দলের প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় পাওয়া যাচ্ছে না এর জন্য আইএসএল এবং ভারতীয় ফুটবলের সূচিকেই দায়ী করে আসছেন ইগর। আগামী মরশুমের জন্য ইতিমধ্যেই ফুটবল ক্যালেন্ডার প্রকাশ হয়ে গিয়েছে সেখানেও জাতীয় দলের প্রস্তুতি জন্য পর্যাপ্ত সময় রাখা হয়নি।। জাতীয় কোচ এই প্রসঙ্গে বলেছেন আমি অনেকবার এফএসডির সঙ্গে আলোচনা করেছি বিষয়টা নিয়ে। কিন্তু সমস্যার কোন সমাধান হয়নি। আমি জানিও না যে আগামী মরশুমে ক্যালেন্ডার অতটা ঠিক সময় রাখা হয়েছে।

trailblazers 2.0 অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে। নিজের বিরুদ্ধে উঠা অভিযোগ নিয়ে কল্যাণ বলেন, আমরা প্রথমবার আশা করছি ভারত বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের তৃতীয় রাউন্ডে যাবে যখন হতাশা থাকে তখন অভিযোগ ওঠে এই ধরণের। "

জাতীয় কোচের সঙ্গে ফেডারেশন সভাপতির সম্পর্ক নিয়ে অনেক জল্পনা তৈরি হয়েছিল। তারা একে অপরের সঙ্গে কথা পর্যন্ত বলেন না এমন রিপোর্ট ও প্রকাশ্যে এসেছিল। যদিও এই প্রসঙ্গে কল্যাণ বলেন, আমি জানি না এই গুজব কেন রটেছে, আমাদের টেকনিক্যাল কমিটি আছে। আমাদের সব সিদ্ধান্ত সাব কমিটিতে আলোচনা হয়। কিছু নীতি আছে সেটা মেনে চলতে হয়। আমি সরাসরি কোচের সঙ্গে দলের সঙ্গে পারফরম্যান্স নিয়ে কথা বলতে পারি না। এর জন্য পদ্ধতি আছে।

ইগর এই প্রসঙ্গে বলেন, আমি ছয় মাস আগে ফেডারেশনের সঙ্গে কথা বলে সব প্ল্যান ঠিক করি। সাফ কাপ জেতার পরই পরের ছয় মাসের প্ল্যান নিয়ে আলোচনা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+