Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IND vs AFG: আফগানিস্তানের বিরুদ্ধে নামার আগে স্টিমাচের মুখে পদত্যাগের কথা, দিলেন ভবিষ্যত নিয়ে বড় আপডেটও

মঙ্গলবার সন্ধ্যায় গুয়াহাটিতে বিশ্বকাপের যোগ্যতা অর্জন‌ পর্বের ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে ভারত। প্রথমবার ভারতের সামনে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের তৃতীয় রাউন্ডে যাওয়ার সুযোগ এসেছে।এর আগে আফগানিস্তানের বিরুদ্ধে অ্যাওয়ে গোলশূন্য ড্র করেছে ভারত। মঙ্গলবার ঘরের মাঠে ম্যাচ কার্যত সুনীলদের কাছে মাস্ট উইন। এই ম্যাচের আগে নিজের ভবিষ্যত নিয়ে বড় আপডেট দি‌লেন ভারতীয় দলের কোচ ইগর স্টিমাচ।

ক্রোয়েশিয়ার বিশ্বকাপারকে ২০১৯ সালে ভারতীয় দলের কোচে দায়িত্ব দেয় সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। ২০১৯ সালে ১৫ মে স্টিফেন কনস্ট্যানটাইনের উত্তরসূরি হন ইগর। গত বছরে ২০২৬ সাল পর্যন্ত তাঁর কোচিংয়ের মেয়াদ বৃদ্ধি করেছে ফেডারেশন। তবে এএফসি এশিয়ান কাপে তাঁর পারফরম্যান্সের পর ফেডারেশনকে কিন্তু ইগরকে নিয়ে ভাবনা চিন্তা শুরু‌ হয়ে গিয়েছে এআইএফএফ-র অন্দরে।

Igor Stimac

আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম পর্বের ম্যাচ ড্র করার পর চাপ আরও বেড়েছে ইগরের উপর। দ্বিতীয় রাউন্ডের ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে কোচ বলেন, 'আমি চুক্তি নিয়ে ভাববই না, যদি আমি ভারতকে বিশ্বকাপের যোগ্যতা অর্জন‌ পর্বে তুলতে না পারি তাহলে নিজেই দায়িত্ব ছেড়ে দেব।শেষ ৫ বছর ধরে আমি আমার সেরাটা দিয়েই ভারতীয় দলের উন্নতি সাধন‌ করার চেষ্টা করেছি।'

একইসঙ্গে স্টিমাচ উল্লেখ করেন, 'যদি ভারত বিশ্বকাপের যোগ্যতা অর্জন‌ পর্বের তৃতীয় রাউন্ডে পৌঁছায় তাহলে ১০টি ম্যাচ খে‌লার সুযোগ পাওয়া যাবে। এরমধ্যে ৫টি ম্যাচ দেশের মাটিতে খেলা হবে। ফলে ভারতীয় দলের কাছে প্রভূত উন্নতি করার সুযোগ থাকবে।'

তৃতীয় রাউন্ডে খেলার যোগ্যতা অর্জনের জন্য গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের একান্ত প্রয়োজনীয়। ব্লু টাইগাররা বর্তমানে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে চার পয়েন্ট নিয়ে তাদের তিনটি ম্যাচ বাকি রয়েছে চার দলের গ্রুপ এ তে। শীর্ষ দুই দল তৃতীয় রাউন্ডের জন্য যোগ্যতা অর্জন করলেও, ভারত দ্বিতীয় স্থানের জন্য কুয়েত এবং আফগানিস্তানের সাথে লড়াই করছে যেখানে এশিয়ান চ্যাম্পিয়ন কাতার (৩ ম্যাচে ৯ পয়েন্ট) লিগ শীর্ষে আছে।

আফগানিস্তান ম্যাচের আগে কোচ স্টিমাচ বলেন, আমরা এমন একটি দল যা তৈরির পর্যায়ে রয়েছে, এবং কিছু খেলোয়াড়কে তাদের কেরিয়ারের শেষ পর্বে খেলতে দেখছি যখন কিছু তরুণ ফুটবলার দলে প্রবেশ করছে। যেমনটি আমি প্রথম দিনে বলেছিলাম যখন আমি এখানে এসেছি, এই দলটি তৈরি করার প্রক্রিয়ায় মধ্য দিয়ে যাচ্ছে। ফলে অনেক দুর্ভোগ এবং অবাঞ্ছিত ফলাফল হবে তবে আপনাকে ধৈর্য ধরতে হবে কারণ ভাল জিনিস শেষ পর্যন্ত আসবে।

২৬ মার্চ গুয়াহাটিতে ভারত বনাম আফগানিস্তান, স্পোর্টস ১৮ চ্যানেলে লাইভ টেলিকাস্ট ও লাইভস্ট্রিম জিও সিনেমায়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+