Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

AFC Asian Cup: দলে সুযোগ পাওয়ার মাপকাঠি কী হবে? এশিয়া কাপের প্রস্তুতি শুরুর আগে বড় আপডেট ইগরের

বছরের শুরুতেই ফুটবলের মেগা ইভেন্ট। আগামী ১২ জানুয়ারি থেকে শুরু কাতারে শুরু হচ্ছে এএফসি এশিয়ান কাপ। ১০ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই ইভেন্ট। ১৩ জানুয়ারি এএফসি এশিয়ান কাপে অভিযান শুরু করবে ভারত। প্রথম ম্যাচে ব্লু ব্রিগেডের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ১৮ জানুয়ারি দ্বিতীয় ম্যাচে ভারতের প্রতিপক্ষ উজবেকিস্তান, ২৩ জানুয়ারি গ্রুপ লিগের শেষ ম্যাচে ভারত খেলবে সিরিয়ার বিরুদ্ধে।

এই টুর্নামেন্টের প্রস্তুতির শিবিরের জন্য ৫০ জন ফুটবলারের তালিকা প্রকাশ করেছিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন।শনিবারই সেখান থেকেই ২৬ জন ফুটবলারকে বেছে নেওয়া হবে টুর্নামেন্টের জন্য। কীসের ভিত্তিতে ফুটবলার বাছাই হবে? ফুটবলারদের যোগ্যতা মান বলে দিলেভন জাতীয় কোচ। আগামী ৩০ ডিসেম্বর থেকে দোহাতে শুরু হবে ভারতীয় দলের প্রস্তুতি শিবিরে।

একটি ভিডিও বার্তায় ইগর বলে‌ন। 'আমরা চূড়ান্ত ২৬ জন ফুটবলারেক যার ভিত্তিতে বেছে নেব সেটা হল অভিজ্ঞতা, শারীরিক শক্তি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে তাদের চরিত্রের শক্তি, একটি ভাল চরিত্র ছাড়া কোনও প্রতিভা যথেষ্ট নয়।' এবার ভারতীয় দলের জন্য কঠিন লড়াই অপেক্ষা করছে এএফসি এশিয়া‌ন কাপে। কোন বিষয়গুলিতে জোর দেওয়া হবে, সেটাও উল্লেখ করেন স্টিমাচ।

ভারতীয় ফুটবল দলের কোচ বলেন, 'আমাদের রক্ষণকে শক্তিশালী কর ট্রানজিশন এবং সেট পিস নিয়ে কাজ করতে হবে। আমাদের ম্যান-মার্কিং নিয়ে কাজ করতে হবে কারণ প্রতিপক্ষ দলগুলিতে ভালো ফুটবলার আছেন। আমাদের প্রধান ফোকাস হবে আমাদের ফিটনে। প্রতিপক্ষরা আমাদের থাকে শারীরিক ভাবে অনেক শক্তিশালী।'

রক্ষণ নিয়ে কিন্তু বাড়তি ভাবনা থাকবে ইগরের কারণ চোটের জন্য নেই আনোয়ার আলি। এএফসি কাপে ওডিশার বিরুদ্ধে প্রথম পর্বের ম্যাচে চোট পেয়েছিলেলন আনোয়ার। তারপর থেকে মাঠে ফিরতে পারেননি মোহনবাগান এসজির ডিফেন্ডার।

কাতারে এশিয়ান কাপের আগেই ভারতীয় দলের সঙ্গে যুক্ত হচ্ছেন ইংল্যান্ডের প্রাক্তন বিশ্বকাপার ট্রেভর সিনক্লেয়ার।তিনি মূলত রক্ষণ নিয়ে কাজ করবেন আসন্ন টুর্নামেন্টে। প্রাক্তন এই ফুটবলার ম্যানচেস্টার সিটি এবং ওয়েস্ট হ্যাম ইউনাইটেড দাপিয়ে বেড়িয়েছেন। তবে ওয়েস্ট হ্যামে ইগর স্টিমাচের সঙ্গে দুটি মরসুম কাজ করেছেন তিনি। তাই সেই জুটি ভারতীয় দলে ফিরিয়ে আনতে চাইছে ফেডারেশন।

চলতি বছরে এশিয়ান গেমসে যোগ্যতা অর্জ‌ন করে ভারত। গ্রুপ পর্বের লড়াই শেষে দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নেয় ব্লু ব্রিগেড। কিন্তু নক আউটের শুরুতেই সৌদি আরবের কাছে হেরে বিদায় নেয় ভারত।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+