Igor Stimac: কিংস কাপ নয়, সেপ্টেম্বরে ইগরের ফোকাসে অন্য টুর্নামেন্ট

বিগত কয়েক মাসে আন্তঃমহাদেশীয় কাপ, সাফ কাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ফিফা ক্রম তালিকাতে প্রথম একশোর মধ্যে প্রবেশ করেছেড় সুনীল ছেত্রীরা। সেপ্টেম্বর মাস থেকে নতুন পরীক্ষা শুরু হচ্ছে ভারতীয় দলের। কিংস কাপ, এশিয়ান গেমসের পর রয়েছে মারডেকা কাপ। কঠিন ক্রীড়া সূচিতে প্রবেশের আগে এআইএফএফ মিডিয়াকে নিজের ভাবনা চিন্তার কথা তুলে ধরলেন ইগর স্টিমাচ।

সেপ্টেম্বর মাসে প্রথমে কিংস কাপে খেলতে হবে ভারতীয় দলকে। এই টুর্নামেন্টের গ্রুপ পর্বের ভারতীয় দলকে মুখোমুখি হতে হবে ইরাকের। আগামী মাসের শেষে রয়েছে এশিয়ান গেমস। তবে ইগর স্টিমাচের মূল ফোকাসে এশিয়াডই। অনেক জটিলতার পর এশিয়ান গেমসে খেলার ছাড়পত্র পেয়েছে ভারতীয় দল। তাই এশিয়াডে দেশের সম্মাণ রক্ষা করাই বড় চ্যালেঞ্জ ইগরের কাছে।

ইগর

এশিয়ান গেমসের দিকে লক্ষ্য রেখে কিংস কাপে মূলত তরুণ ফুটবলারদের সুযোগ দেওয়ার পরিকল্পনা নিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। স্টিমাচ বলেছেন, 'এই মুহুর্তে, আমরা সম্ভবত থাইল্যান্ডে কিংস কাপে সম্ভাব্য সেরা ভারতীয় দলকে নিচ্ছি না। ২৩ জনের চূড়ান্ত তালিকায় অনেক তরুণ থাকবে কারণ এর পরপরই আমাদের এশিয়ান গেমসের জন্য নিজেদের প্রস্তুত করতে হবে।'

একইসঙ্গে ইগর বলেন, 'এশিয়ান গেমসই সেপ্টেম্বরে আমাদের মূল অগ্রাধিকার, কিংস কাপে ফলাফল নয়। এশিয়ান গেমসে ভারতের প্রতিনিধিত্ব করার জন্য সেরা একটি দল তৈরি করা আমাদের অগ্রাধিকার। এটাই আমরা আপাতত সেটাই ফোকাস করছি।'

২০১৯ সালে কিংস কাপ দিয়েই ভারতীয় কোচের ইনিংস শুরু করেন ইগর। চার বছর আগে ব্রোঞ্জ জেতে ভারতীয় দল। কিংস কাপে এবার দলের সঙ্গে থাকবে না সুনীল ছেত্রী। তাঁর অভাব যে কোনও টুর্নামেন্টেই অনুভব করবে ভারতীয় দল।

ইগর

ভারতীয় দলেরক কোচ উল্লেখ করেছেন, 'ডুরান্ড কাপেও আমরা আমাদের ছেলেদের খেলা দেখছি। প্রত্যেক ফুটবলারই ভালো খেলছে। তারা ভালো মনোভাব দেখাচ্ছে, ভালো পারফরম্যান্স করছে। কিন্তু সেপ্টেম্বরে আমাদের খেলা রয়েছে সেটা প্রত্যেকেই জানি। তাই আমরা দেখব কে সুযোগ পাবে এবং কে তা সঠিকভাবে কাজে লাগাতে পারবে, তার ভিত্তিতেই দল গঠন হবে।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+