Igor Stimac: জাতীয় দলে ফুটবলার ছাড়া নিয়ে জট, আসরে নামলেন সুনীলদের হেডস্যার
এশিয়ান গেমস, কিংস কাপ, এএফসি এশিয়া কাপ। চলতি মরসুমে একাধিক টুর্নামেন্ট রয়েছে ভারতীয় দলের। ফলে ফুটবলার ছাড়া নিয়ে আইএসএল ক্লাবগুলি ইতিমধ্যেই বেঁকে বসেছে। একাধিকবার ফুটবলার ছাড়তে রাজী নয় ক্লাবগুলি। ফলে নতুন করে সমস্যা তৈরি হয়েছে। এবার জট কাটাতে আসরে নামলেন জাতীয় দলের কোচ ইগর স্টিমাচ। সমাজ মাধ্যমে একটি পোস্ট করে ক্লাব গুলির কাছে আবেদন করেছেন স্টিমাচ।
এশিয়া গেমসে ফুটবলার ছাড়া নিয়ে নতুন করে জটিলতা তৈরি হয়েছে। এশিয়াডের জন্য মঙ্গলবারই দল ঘোষণা করেছেন ইগর স্টিমাচ। বেশিরভাগই আইএসএলের দলের ফুটবলার। এখন সমস্যায় পড়েছে ক্লাবগুলি। ক্লাবগুলি চিঠি দিয়ে এআইএফএফ-কে জানিয়ে দিয়েছে, আইএসএল শুরু হয়ে গেলে তারা ছাড়বে না দলের ফুটবলারদের।

এশিয়াড চলবে ১৯ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর। ফুটবল গেমসের শেষদিকেই শুরু হয়ে থাকে। তার আগে আইএসএল শুরু হয়ে যাবে। তাই সুনীল, সন্দেশ, উদান্তদের ভারতীয় দলের জন্য ছাড়তে নারাজ ক্লাবগুলি। কারণ এরপর এশিয়া কাপ এবং তাঁর প্রস্তুতির জন্য দীর্ঘসময় ফুটবলারদের ছাড়তে হবে।
তারআগে আবার আছে কিংস কাপ। এশিয়া কাপের জন্য ১ মাসের প্রস্তুতি শিবির চান জাতীয় কোচ। কিন্তু এত দীর্ঘ সময়ের জন্য ফুটবলার ছাড়তে কোনওভাবেই রাজী নয় ক্লাবগুলি। এই পরিস্থিতিতে স্টিমাচ আইএসএলের ক্লাব এবং কোচদের কাছে আবেদন করেছেন ফুটবলার ছাড়ার জন্য। তিনি উল্লেখ করেছেন, স্বল্প সময়ের প্রস্তুতি ভারতীয় দলের একটা স্বপ্নের মৃত্যু ঘটাতে পারে।

স্টিমাচ বলেন, '"আমি সমস্ত ক্লাব এবং তাদের কোচদের ধন্যবাদ জানাতে চাই ভারতীয় ফুটবলের বিকাশে যে বিশাল ভূমিকা পালন করেছে তার জন্। বিশ্বকাপ বাছাইপর্ব এবং এএফসি এশিয়ান কাপের আগে নভেম্বর এবং ডিসেম্বর জুড়ে দীর্ঘ শিবিরের জন্য আমাদের অনুরোধকে সমর্থন করার জন্য আপনাদের সকলকে অনুরোধ জানাচ্ছি। আপনারা কোচরা ভাল করেই জানেন যে অল্প সময়ের প্রস্তুতির আমাদের এই বড় টুর্নামেন্টে ভাল করার আশাকে নষ্ট করে দিতে পারে।'
A sincere request to all ISL clubs and their respective coaches 🙏🏼💙@MumbaiCityFC @mohunbagansg @eastbengal_fc @bengalurufc @ChennaiyinFC @KeralaBlasters @NEUtdFC @JamshedpurFC @HydFCOfficial @FCGoaOfficial @OdishaFC @RGPunjabFC pic.twitter.com/rX4Gzh02Pw
— Igor Štimac (@stimac_igor) August 5, 2023
একইসঙ্গে তিনি উল্লেখ করেন, আমি সমস্ত ক্লাবকে আমাদের জাতীয় দলগুলিকে সমর্থন করার জন্য অনুরোধ করছি। বিশেষ করে আসন্ন মাসগুলিতে কিছু বড় টুর্নামেন্ট রয়েছে।এরমধ্যে অনূর্ধ্ব ২৩ এশিয়ান কাপ কোয়ালিফায়ার, এশিয়ান গেমস, বিশ্বকাপ বাছাইপর্ব এবং এএফসি এশিয়ান কাপ। আমরা একটি জাতি হিসাবে এশিয়া এবং বিশ্বের ফুটবল বড় শক্তিদের বিরুদ্ধে মাঠে সেরাটা দিতে চাই।'












Click it and Unblock the Notifications