Igor Stimac: ক্লাবগুলির অসযোগিতায় ক্ষুব্ধ স্টিমাচ দিলেন চরম বার্তা, কিংস কাপের ভারতীয় দলে বাংলার মুখ ২
ভারতীয় দলে ফুটবলার ছাড়া নিয়ে জটিলতা চলছেই। ভারতীয় অনূর্ধ্ব ২৩ দলের প্রস্তুতি শিবিরে ২৫ জনের ক্যাম্পে মাত্র ১২ জন যোগ দিয়েছেন। ইস্টবেঙ্গল, কেরালা ব্লাস্টার্স, মুম্বই সিটি, জামশেদপুর এফসি, ওড়িশা এফসি, পাঞ্জাব এফসি ফুটবলারদের পাঠায়নি। এই পরিস্থিতিতে চরম ক্ষোভ প্রকাশ করলেন জাতীয় দলের কোচ ইগর স্টিমাচ। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে সাক্ষাতকারে বিস্ফোরক মন্তব্য করেছেন স্টিমাচ।
স্টিমাচ বলেছেন, "ভারতে বিশ্বের সমস্ত সেরা মস্তিষ্কদের বসবাস।এখন তুমি আমাকে বলছ, ক্যালেন্ডারে সামান্য রদবদল ঘটিয়ে জাতীয় দলের জন্য প্রয়োজনীয় সময় নিশ্চিত করতে ব্যর্থ। সত্যি কথা বলায় আমার কোনও সমস্যাই নেই। যে আমাকে মিথ্যা প্রমাণ করতে চায়, জনসমক্ষে আমার সঙ্গে তর্ক করে জানান, সমস্যা কোথায়!"

একইসঙ্গে স্টিমাচ উল্লেমখ করেছেন, 'আমি এখানে কারোর দয়া চাইতে আসিনি। আমার সাহায্য যদি না লাগে আমাকে বলে দিতে পারে, আমি চলে যাব।' তাঁর এই মন্তব্যে রীতিমতো আলোড়ন পড়ে গিয়েছে ভারতীয় ফুটবলে।
এশিয়াড চলবে ১৯ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর। ফুটবল গেমসের শেষদিকেই শুরু হয়ে থাকে। তার আগে আইএসএল শুরু হয়ে যাবে। তাই সুনীল, সন্দেশ, উদান্তদের ভারতীয় দলের জন্য ছাড়তে নারাজ ক্লাবগুলি। কারণ এরপর এশিয়া কাপ এবং তাঁর প্রস্তুতির জন্য দীর্ঘসময় ফুটবলারদের ছাড়তে হবে।
এরআগে ক্লাব গুলিকে স্টিমাচ উল্লেখ করেন, আমি সমস্ত ক্লাবকে আমাদের জাতীয় দলগুলিকে সমর্থন করার জন্য অনুরোধ করছি। বিশেষ করে আসন্ন মাসগুলিতে কিছু বড় টুর্নামেন্ট রয়েছে।এরমধ্যে অনূর্ধ্ব ২৩ এশিয়ান কাপ কোয়ালিফায়ার, এশিয়ান গেমস, বিশ্বকাপ বাছাইপর্ব এবং এএফসি এশিয়ান কাপ। আমরা একটি জাতি হিসাবে এশিয়া এবং বিশ্বের ফুটবল বড় শক্তিদের বিরুদ্ধে মাঠে সেরাটা দিতে চাই।'

ভারতীয় দলের কোচ ইগর স্টিমাচ যদিও এশিয়ান কাপের পর আর থাকতে চাইছেন না। গত বছরই স্টিমাচের মেয়াদ বাড়ায় ফেডারেশন। চিনে এশিয়ান কাপ শেষের পর সুনীলদের দায়িত্ব থেকে অব্যহতি চান ক্রোট কোচ।
কিংস কাপের জন্য ভারতীয় দল ঘোষণা। ২৩ জনের দলে বঙ্গ প্রতিনিধি মাত্র ২। পারিবারিক কারণের জন্য ছুটি নিয়েছেন অধিনায়ক সুনীল ছেত্রী। তাঁকে ছাড়াই দল ঘোষণা করলেন কোচ ইগর স্টিমাচ। আগামী ৭ থেকে ১০ সেপ্টেম্বর তাইল্যান্ডে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। ভারতকে খেলতে হবে শক্তিশালী ইরাকের বিরুদ্ধে। টুর্নামেন্টে অংশগ্রহণকারী চার দল হল ভারত, তাইল্যান্ড, ইরাক লেবানন।
২৩ সদস্যের ভারতীয় দলে রয়েছেন, গুরপ্রীত সিং সান্ধু, অমরিন্দর সিং, গুরমীত সিং, আশিস রাই, নিখিল পুজারী, সন্দেশ জিঙ্ঘান, আনোয়ার, মেবেতাব সিং, লালচুয়াঙ্গা, আকাশ মিশ্র, শুভাশিস বোস, জ্যাকসন সিং, সুরেশ সিং, ব্রেন্ডন ফার্নান্ডেজ, অনিরুদ্ধ থাপা, সাহাল আব্দুল সামাদ, রোহিত কুমার, আশিক কুরিয়ান, নওরেম মহেশ সিং, ছাংতে, মনবীর সিং, রহিম আলি রাহুল কেপি।












Click it and Unblock the Notifications