ভিয়েতনাম এবং সিঙ্গাপুরের বিরুদ্ধে ফিফা ফ্রেন্ডলির জন্য চূড়ান্ত দল ঘোষণা করল ভারত, জেনে নিন কোথায় দেখবেন খেলা
ভিয়েতনাম এবং সিঙ্গাপুরের বিরুদ্ধে ফিফা ফ্রেন্ডলির জন্য চূড়ান্ত দল ঘোষণা করল ভারত, জেনে নিন কোথায় দেখবেন খেলা
ভিয়েতনাম এবং সিঙ্গাপুরের বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচ খেলার জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করলেন ভারতীয় দলের কোচ ইগর স্টিম্যাচ। কলকাতায় দুই দিনের প্রস্তুতি শিবিরের পর সিঙ্গাপুর এবং ভিয়েতনামের বিরুদ্ধে দু'টি ফিফা ফ্রেন্ডলি খেলতে ২০ সেপ্টেম্বর উড়ে গেল ভারতীয় দল।

তিন দলের মধ্যে হতে চলা ম্যাচগুলিকে একটি টুর্নামেন্টের আওতায় আনা হয়েছে এবং তার নাম দেওয়া হয়েছে হুং তিন ফ্রেন্ডলি টুর্নামেন্ট। দুই আয়োজক দেশ ভিয়েতনাম এবং সিঙ্গাপুর উদ্বোধনী ম্যাচে নিজেদের মধ্যে মুখোমুখি হবে ২১ সেপ্টেম্বর। এই প্রতিযোগীতার চ্যাম্পিয়ন দল পাবে ৩০ হাজার ডলার এবং রানার্স দল পাবে ২০ হাজার ডলার। তৃতীয় স্থানে শেষ করা দলটির জন্যও রয়েছে পুরস্কার মূল্য। তারা পাবে ১০ হাজার ডলার।
চার দিন আগেই ভিয়েতনাম এবং সিঙ্গাপুরের বিরুদ্ধে খেলার জন্য ২৪-সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছিলেন স্টিম্যাচ। ২৪ সদস্যের এই দল থেকে এক মাত্র ফুটবলার যিনি ২৩-সদস্যের মূল দলে জায়গা করতে পারেননি তিনি হলেন দীপক টাংরি। তিন দলের ফ্রেন্ডলি টুর্নামেন্টে ভারত প্রথম ম্যাচ খেলবে ২৪ সেপ্টেম্বর সিঙ্গাপুরের বিরুদ্ধে। ২৭ সেপ্টেম্বর ইগর স্টিম্যাচের দল খেলবে ভিয়েতনামের বিরুদ্ধে। ভারতের প্রতিটা ম্যাচ সম্প্রচারিত হবে ইউরো স্পোর্টস চ্যানেলে।
১৯ সেপ্টেম্বর সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ)-এর বৈঠকে ঠিক হয় এএফসি এশিয়ান কাপ ২০২৩ পর্যন্ত ভারতীয় দলের কোচ হিসেবে থাকবেন ইগর স্টিম্যাচ। সিদ্ধান্ত এ-ও নেওয়া হয়েছে, ভারত যদি কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছতে পারে তা হলে স্টিম্যাচের চুক্তির মেয়াদ বাড়ানো হবে।
২৩-সদস্যের ভারতীয় দল:
গোলরক্ষক: গুরপ্রীত সিং সান্ধু, ধীরাজ সিং মইরাংথেম এবং অমরিন্দর সিং
ডিফেন্ডার: সন্দেশ ঝিংঘান, রোশন সিং নাওরেম, আনওয়ার আলি, আকাশ মিশ্র, চিংলেনসানা সিং কংশাম, হারমানজোৎ সিং খাবর এবং নরেন্দ্র গালোট
মিডফিল্ডার: লিস্টন কোলাসো, মহম্মদ আশিক কুরুনিয়ান, উদান্ত সিং কুমাম, অনুরুদ্ধ থাপা, ব্রেন্ডন ফার্নান্ডেজ, ইয়াসির মহম্মদ, জ্যকসন সিং থউনাওজাম, সাহাল আব্দুল সামাদ, রাহুল কান্নোলি প্রভীন, লাললিয়ানজুয়ালা চাংতে, বিক্রম প্রতাপ সিং
ফরওয়ার্ড: সুনীল ছেত্রী এবং ঈশান পন্ডিতা
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications