Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

স্মরণে পিকে-চুনী, করোনার জেরে লকডাউন উঠলেই প্রদর্শনী ম্যাচ আইএফএ-র!

স্মরণে পিকে-চুনী, করোনার জেরে লকডাউন উঠলেই প্রদর্শনী ম্যাচ আইএফএ-র!

কিংবদন্তি পিকে বন্দ্যোপাধ্যায় ও চুনী গোস্বামীর স্মরণে বিশেষ উদ্যোগ নিতে চলছে ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন বা আইএফএ। করোনা ভাইরাসের জেরে লাগু থাকা লকডাউন উঠলেই প্রদর্শনী ফুটবল ম্যাচ আয়োজন করা হতে পারে বলে অ্যাসোসিয়েশন সূত্রে জানানো হয়েছে।

প্রয়াত পিকে-চুনী

প্রয়াত পিকে-চুনী

গত মার্চে প্রয়াত হয়েছেন ভারতীয় ফুটবলের কিংবদন্তি পিকে বন্দ্যোপাধ্যায়। এক মাস পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ১৯৬২-র এশিয়ান গেমসে সোনাজয়ী ভারতীয় ফুটবল দলের অধিনায়ক চুনী গোস্বামী। তাঁদের প্রয়াণে ভারতীয় ফুটবলে তৈরি হওয়া চিরশূণ্যতা পূরণ হওয়ার নয়।

এক ম্যাচের টুর্নামেন্ট

এক ম্যাচের টুর্নামেন্ট

মহান পিকে বন্দ্যোপাধ্যায় ও চুনী গোস্বামীর স্মরণে এক ম্যাচের প্রদর্শনী ফুটবল টুর্নামেন্ট আয়োজন করতে চায় ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন বা আইএফএ। ম্যাচের সংখ্যা বাড়তেও পারে বলে সূত্র মারফত জানানো হয়েছে। ওই টুর্নামেন্টের বিজয়ী দলকে পিকে ও চুনীর নামাঙ্কিত ট্রফি দেওয়ার পরিকল্পনা করেছে আইএফএ।

আইএফএ-র উদ্যোগ

আইএফএ-র উদ্যোগ

করোনা ভাইরাসের জেরে দেশজুড়ে লাগু থাকা লকডাউন কবে উঠবে, তা কেউ হলফ করে বলে দিতে পারছে না। তা বলে প্রদর্শনী টুর্নামেন্ট আয়োজনের প্রক্রিয়া বন্ধ করতে চাইছে না আইএফএ। ইতিমধ্যেই তারা দুই কিংবদন্তি ফুটবলারের পরিবারের সদস্যদের সঙ্গে একপ্রস্থ কথা বলেছে বলে সূত্রের খবর। কথা হবে আবারও। লকডাউন উঠলে রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ও কলকাতা ময়দানের সব ফুটবল ক্লাবের সঙ্গেও তারা কথা বলবে বলে জানিয়েছে আইএফএ।

স্মরণসভা

স্মরণসভা

ভারতীয় ফুটবলের দুই কিংবদন্তি চুনী গোস্বামী ও পিকে বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণে ৪ মে এক স্মরণসভা করা হয়েছিল নয়াদিল্লিতে। গত শনিবার কলকাতায় দুই কিংবদন্তির প্রয়াণ স্মরণসভা হয় অনলাইনে। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, প্রাক্তন ফুটবলার তথা কোচ সুভাষ ভৌমিক, ভাইচুং ভুটিয়া ছাড়া বাড়িতে বসে অনলাইনে অরুণ ঘোষ, শ্যাম থাপা, পিকের কন্যা পলা বন্দ্যোপাধ্যায়, মোহনবাগান প্রেসিডেন্ট টুটু বসু ও ইস্টবেঙ্গল সচিব কল্যাণ মজুমদার অনুষ্ঠানে অংশ নিয়েছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+