IFA: কলকাতা লিগ-শিল্ড বাঁচাতে আইএফএ সচিবের দিল্লি দরবার, কী জানাল ফেডারেশন?

কয়েক সপ্তাহ আগেই ২০২৪-২৫ মরশুমের জন্য ঘরোয়া ফুটবলের সূচি ঘোষণা করে দিয়েছি‌ল ফেডারেশন। আসন্ন ২০২৪-২৫ মরশুমের ঘরোয়া মরশুম জুলাই মাসে ডুরান্ড কাপ দিয়ে শুরু হবে।২৬ জুলাই থেকে ৩১ অগাস্ট পর্যন্ত হবে ঐতিহ্যবাহী এই ফুটবল প্রতিযোগিতা। ১৫ বা ২০ দিনের জন্য সুপার কাপ হবে না, এই টুর্নামেন্টে বছরের অনেকটা সময় ধরে হবে।২০২৪‌ সালের ১ অক্টোবর থেকে সুপার কাপ চালু হবে এই টুর্নামেন্ট চলেব ২০২৫ সালের ১৫ মে পর্যন্ত।

এআইএফএফ-র সূচিতে রাজ্য লিগ গুলি বা আইএফএ শিল্ডের কোনও জায়গা ছিল না। কলকাতা লিগ এবং শিল্ডকে বাঁচাতে দিল্লিতে ফেডারেশেনের দপ্তরে দরবার করলেন আইএএফএ সচিব অনির্বাণ দত্ত। বুধবার বিকেলে এআইএফএফ-র সদর দপ্তরে ভারপ্রাপ্ত সচিব সত্যনারায়ণের সঙ্গে বৈঠক করলেন আইএফএ সচিব। তাঁর সঙ্গে ছিলেন আইএফএ-র অন্য কর্তারাও।

ifa

ফেডারেশনের কাছে জুন থেকে অগাস্ট মাসের মধ্যে কলকাতা লিগের জন্য সময় দেওয়ার আবেদন করেন আইএফএ সচিব। শুধু কলকাতা লিগ নয় একইসঙ্গে অন্য রাজ্যগুলিও এই সময় তাদের ঘরোয়া লিগে করে ফেলতে পারবে। ফেডারেশন সচিব আশ্বাস দিয়েছেন যদি ডুরান্ড কাপ একটু পিছিয়ে শুরু করে রাজ্য লিগের জন্য সময় বাড়ানো যায় তাঁরা সেটা দেখবেন।

একইসঙ্গে শীতকালে একটা সময় শিল্ডের জন্য বরাদ্দ করার কথাও আইএফএকে জানিয়েছেন ফেডারেশন সচিব। তবে কোন সময়টা শিল্ডের জন্য বরাদ্দ করা হবে সেটা অবশ্য কিছু জানানো হয়নি। একইসঙ্গে আরও কিছু আবেদন করা হয়।

বিগত কয়েক বছর ধরে বাংলা কোনও আন্তর্জাতিক ম্যাচ পাচ্ছে না। ফলে সেই বিষয়টিও ফেডারেশনের কাছে তুলে ধরেন আইএফএ সচিব। যদিও এই বিষয়ে বুধবারের বৈঠকে কোনও প্রতিশ্রুতি পায়নি আইএফএ। তবে বঙ্গ ফুটবলের সচিব এই বৈঠক শেষে আশাবাদী লিগ, শিল্ড করার জন্য আগামী মরশুম থেকে উপযুক্ত সময় পাওয়া যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+