IFA: কলকাতা লিগের আগে লক্ষ্মীলাভ বঙ্গ ফুটবল সংস্থার, নতুন স্পনসর কত টাকা দেবে আইএফএকে?
কলকাতা লিগের আগে বড় অঙ্কের লক্ষ্মীলাভ আইএফএ। বিগত কয়েক বছর ধরেই বঙ্গ ফুটবল সংস্থার কোষাগারের অবস্থা একেবারেই ভালো নয়। নতুন মরশুম শুরুর আগে এবার আইএফএ- এর পাশে দাঁড়াল 'শ্রাচী স্পোর্টস'। আইএফএ- এর নতুন স্পনসর হিসেবে একসঙ্গে কাজ করবে রাহুল টোডির এই সংস্থা।
প্রতিবছরে আইএফএ-কে তারা দেবে আড়াই কোটি টাকা। তিন বছরে যার পরিমাণ সাড়ে সাত কোটি টাকা।
শনিবার মধ্য কলকাতার একটি হোটেলে আইএফএ কর্তাদের সঙ্গে স্পনসরদের একটি আনুষ্ঠানিক মৌ চুক্তি সাক্ষরিত হয়। এদিনই আইএফএ-কে ১১ লক্ষ টাকার একটি চেক প্রদান করা হয়। পরে কিস্তি অনুসারে বাকি টাকা দেওয়া হবে।

কলকাতা লিগ, শিল্ডের খেলা সম্প্রচার স্বত্ত্ব, সেই ম্যাচগুলির ব্র্যান্ডিং, স্পনসর যাবতীয় বিষয়গুলি দেখবে শ্রাচী গ্রুপ, আর আইএফএ সেইগুলি নিয়ে নানা পরিকল্পনা করবে। আইএফএ-র চেয়ারম্যান তথা ফেডারেশনের প্রাক্তন সহ সভাপতি সুব্রত দত্ত এই বিষয়ে জানিয়েছেন, এই চুক্তির জন্য কলকাতা লিগ, শিল্ড কিংবা ফুটসলের সামগ্রিক উন্নতি হবে তাই নয়, বরং বাংলা ফুটবলের উন্নতিতে ব্যাপক সাড়া পড়বে।
কলকাতা লিগের জৌলূস আগেরপ মতো নেই, শিল্ড সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের ক্যালেন্ডারে জায়গাই পায় না। ফলে আইএফএ-র দুটি বড় টুর্নামেন্টের জনপ্রিয়তার গ্রাফ একেবারেই নিন্মমুখী। তার মধ্যে ইস্টবেঙ্গল বা মোহনবাগান এসজি লিগে সিনিয়র দল খেলায় না।
কলকাতা লিগ প্রসঙ্গে আইএফএ সচিব অনির্বাণ দত্ত বলেন, আমাদের কাছে বড় দল কিংবা ছোট দল অগ্রাধিকার নয়, আমাদের কাছে ভাল খেলা, আর মাঠে দর্শক আসছে কীনা সেটাই প্রাধান্য পাওয়া উচিত। শুধু টাকা দেওয়াই নয়। আগামী দিনেত বাংলা ফুটবলের লক্ষ্যে ৩০০ জন খুদে ফুটবলার নিয়ে একটি আধুনিকমানের আবাসিক অ্যাকাডেমি করা হবে বলে শ্রাচী গ্রুপের পক্ষ থেকে জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications