করোনায় এক বছর স্থগিত থাকার পর কলকাতা লিগ শুরু কবে? কী বলছে আইএফএ
করোনায় এক বছর স্থগিত থাকার পর কলকাতা লিগ শুরু কবে
করোনা ভাইরাসের জেরে এক বছর স্থগিত থাকার পর অবশেষে শুরু হতে চলেছে ঐতিহ্যবাহী কলকাতা ফুটবল লিগ। বৃহস্পতিবার ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন বা আইএফএ-র সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আগামী ১৮ অগাস্ট থেকে শুরু হচ্ছে টুর্নামেন্ট। অক্টোবরের প্রথম সপ্তাহ পর্যন্ত লিগ চলবে বলেও জানানো হয়েছে।

যদিও লিগ নিয়ে চূড়ান্ত ঘোষণা এখনও করা হয়নি। ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন বা আইএফএ-র সাব কমিটির বৈঠকে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানানো হয়েছে। করোনা ভাইরাসের আবহে টুর্নামেন্ট আয়োজনের ক্ষেত্রে নিয়মে বেশকিছু বদল আনা হচ্ছে বলে আপাতভাবে জানানো হয়েছে। বলা হয়েছে যে অতিমারীর কথা মাথায় রেখে দর্শকশূন্য স্টেডিয়ামে ম্যাচগুলি অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে অংশ নেওয়া প্রতি ফুটবলারকে দুটি করে কোভিড ১৯ টিকা নিতে হবে বলেও প্রাথমিকভাবে জানানো হয়েছে।
করোনা ভাইরাসের জেরে ২০২০ সালে কলকাতা ফুটবল লিগ স্থগিত করে দেওয়া হয়েছিল। চলতি বছর কড়া বিধিনিষেধের অধীনে রাজ্য প্রশাসন ক্রীড়াযজ্ঞ শুরু করার ছাড়পত্র দিতেই নড়েচড়ে বসে আইএফএ। কলকাতা লিগ শুরুর তোরজোর শুরু হয়। প্রাথমিকভাবে জানানো হয় যে মোট ১৪টি দল ঐতিহ্যবাহী টুর্নামেন্টে অংশ নেবে। লিগ এবং নক আউট পর্ব নিয়ে অনুষ্ঠিত হতে চলা কলকাতা লিগে এবার কোনও অবনমন রাখা হবে না বলেও জানানো হয়েছে।
প্রতি দলের বিদেশি় ফুটবলারের নিয়মেও পরিবর্তন আনা হচ্ছে। এবারের চারের পরিবর্তে তিন জন ফুটবলারকে সই করাতে পারবে দলগুলি। তিনের পরিবর্তে দুই জন ফুটবলারকে খেলানো যাবে বলেও জানানো হয়েছে। বৃহস্পতিবার আইএফএফের বৈঠকে এটিকে মোহনবাগান ও মহমেডানের তরফে প্রতিনিধি হাজির থাকলেও এসসি ইস্টবেঙ্গলের কোনও কর্তা হাজির ছিলেন না।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications