Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ডুরান্ড কাপ ফের কলকাতায়, বাংলার দলই বেশি জিতেছে ঐতিহ্যশালী এই টুর্নামেন্ট

ডুরান্ড কাপের আসর ফের বসছে কলকাতায়। তবে সবচেয়ে বেশিবার ডুরান্ড জেতা দুই দলই এবারের প্রতিযোগিতায় থাকছে না। ইস্টবেঙ্গল ও এটিকে মোহনবাগানকে ছাড়াই হবে ১৩০তম ডুরান্ড কাপ। সেপ্টেম্বরের ৫ তারিখ থেকে শুরু হয়ে চলবে ৩ অক্টোবর অবধি। এর আগে, দিল্লির বাইরে ২০১৯ সালে প্রথমবার কলকাতায় হয়েছিল ডুরান্ড কাপ।

ডুরান্ড ফের কলকাতায়

ডুরান্ড ফের কলকাতায়

ডুরান্ড কাপ আয়োজন করে থাকে ভারতীয় সেনাবাহিনী। এই প্রতিযোগিতা এশিয়ার প্রাচীনতম তথা বিশ্বের তৃতীয় প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট। এ বছর ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে যৌথভাবে ডুরান্ড কাপ আয়োজন করছে রাজ্য সরকার। করোনা পরিস্থিতিতে সরকারি তরফে পরিকাঠামো-সহ সবরকম সহযোগিতা প্রদান করা হচ্ছে সফলভাবে ডুরান্ড কাপ আয়োজনের জন্য। আইএসএলের এফসি গোয়া, বেঙ্গালুরু এফসি, কেরালা ব্লাস্টার্স, জামশেদপুর এফসি ও হায়দরাবাদ এফসি-র দল ডুরান্ড কাপে অংশ নেবে। ইস্টবেঙ্গল, মোহনবাগান না থাকলেও তিন প্রধানের অন্যতম মহমেডান স্পোর্টিংও খেলবে শতাব্দীপ্রাচীন এই টুর্নামেন্টে। ১৯৪০ সালে ডুরান্ড কাপ জিতেছিল মহমেডান। এর পাশাপাশি গোকুলম কেরালা, সুদেবা এফসি-র মতো আই লিগের দলগুলিকেও খেলতে দেখা যাবে। তবে সব দলই যে প্রথম সারির দল নামাবে তা নয়। ভারতীয় বায়ুসেনা, ভারকীয় নৌবাহিনী, সিআরপিএফ ও অসম রাইফেলসের দলও খেলবে ১৬ দলের টুর্নামেন্টে।

চ্যাম্পিয়নের তিন ট্রফি

চ্যাম্পিয়নের তিন ট্রফি

বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন, মোহনবাগান মাঠ, কল্যাণী স্টেডিয়ামে হবে ডুরান্ডের খেলাগুলি। ডুরান্ড কাপের বিশেষত্ব হল এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলে তিনটি ট্রফি দেওয়া হয়। ডুরান্ড কাপ ও সিমলা ট্রফি ফেরতযোগ্য হলেও প্রেসিডেন্টস কাপ রেখে দিতে পারে চ্যাম্পিয়ন দলগুলি। ডুরান্ড কাপে নজর কেড়ে বহু ভারতীয় ফুটবলার দশকের পর দশক ধরে ভারতীয় ফুটবলে এসে নিজেদের প্রতিভা মেলে ধরেছেন। ১৮৮৮ সালে প্রথমবার ডুরান্ড কাপ হয়েছিল সিমলায়। ভারতে নিযুক্ত সেনাবাহিনীতে কর্মরতরাই এতে অংশ নিতেন বলে একে আর্মি কাপ বলা হত। পরে নাগরিকদের জন্যও ডুরান্ডের দরজা উন্মুক্ত হয়। ১৮৮৪ থেকে ১৮৯৪ সাল অবধি ভারতে বিদেশ সচিবের দায়িত্বে থাকা স্যর মর্টিমার ডুরান্ডের নামে এই টুর্নামেন্টের নামকরণ।

দুই প্রধানই বেশি চ্যাম্পিয়ন

দুই প্রধানই বেশি চ্যাম্পিয়ন

মোহনবাগান ও ইস্টবেঙ্গল সবচেয়ে বেশি ১৬ বার করে ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে। ইস্টবেঙ্গল রানার-আপ হয়েছে ১০ বার। মোহনবাগান ১২ বার। ২০০৪ সালের পর লাল হলুদ বাহিনী আর ডুরান্ড কাপ জেতেনি। মোহনবাগান জিতেছিল গত বছর। টানা তিনবার করে ডুরান্ড জেতার রেকর্ডও রয়েছে বাংলার দুই প্রধানের দখলে। ইস্টবেঙ্গলের চেয়ে অবশ্য এই নিরিখে এগিয়ে সবুজ মেরুন। মোহনবাগান ডুরান্ড টানা তিনবার করে জিতেছে দুবার, ১৯৬৩ থেকে ১৯৬৫ এবং ১৯৮৪ থেকে ১৯৮৬ সালে। ১৯৮৯ থেকে ১৯৯১ অবধি ডুরান্ড টানা জেতে ইস্টবেঙ্গল। সবচেয়ে বেশি ২৮ বার ডুরান্ড কাপে অংশ নিয়েছে মোহনবাগান। তার মধ্যে ১২ বার খেতাব অধরা থেকেছে। বর্ডার সিকিউরিটি ফোর্স সাতবার এবং জেসিটি, ব্ল্যাক ওয়াচ ও হাইল্যান্ড লাইফ ইনফ্যানট্রি পাঁচবার করে ডুরান্ড জয়ের স্বাদ পেয়েছে। শেষ দুটি দল অবশ্য শেষ জিতেছে যথাক্রমে ১৯২০ ও ১৮৯৫ সালে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+