কোন ক্লাবে যেতে পারেন মোহনবাগানকে আই লিগ দেওয়া শংকর রায়
কোন ক্লাবে যেতে পারেন মোহনবাগানকে আই লিগ দেওয়া শংকর রায়
প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণের কারণে বিশ্বজুড়ে খেলার মাঠে বল গড়ানো স্থগিত রয়েছে। ভারতে অনির্দিষ্টকালের জন্য আইপিএল স্থগিত।করোনা আবহে আই লিগের স্থগিত ম্যাচ বাতিল করে লিগ শেষ করে হয়েছে। করোনা সংকট কাটিয়ে দেশে কবে ফুটবল শুরু হবে হলফ করে বলা যাচ্ছে না। সেপ্টেম্বরের আগে অনেকেই মাঠে বল গড়ানোর আশা দেখছেন না। এই পরিস্থিতিত আসন্ন ফুটবল মরসুমের কথা মাথায় রেখে ভারতীয় ফুটবলে ক্লাবগুলির ঘর গোছানো শুরু।

শংকরকে নিয়ে ত্রিমুখী লড়াই
মোহনবাগানের আই লিগ জয়ী গোলকিপার শংকর রায়কে নিতে ত্রিমুখী লড়াই শুরু হয়েছে। ২০১৯-২০ ফুটবল মরসুমে মোহনবাগানের হয়ে আই লিগ জিতেছেন শংকর। মেরিনার্সের তরুণ গোলকিপারকে এবার পেতে চায় ইস্টবেঙ্গল।

আইএসএল ক্লাব থেকেও শংকরের কাছে অফার
শুধু আই লিগের ক্লাবই নয় আইএসএলের দুই ক্লাব নর্থইস্ট ইউনাইটেড আর জামশেদপুর এফসিও শংকর রায়কে পেতে চায়। ফলে বঙ্গ গোলকিপারকে নিয়ে দেশের তিন ক্লাবের মধ্যে লড়াই বেশ জমতে পারে।

শংকরের মত
তিন ক্লাবের সঙ্গে তাঁর যে কথা হচ্ছে, শংকর নিজেই তা জানিয়েছেন। তিনটে ক্লাবের মধ্যে ইস্টবেঙ্গলের অফারই তাঁর ভালো লেগেছে। তাছাড়া ইস্টবেঙ্গলের নিয়মিত খেলার সুযোগ বেশি। শেষ পর্যন্ত অঘটন না হলে হয়ত ইস্টবেঙ্গলেই যাচ্ছেন শংকর।ভারতীয় ফুটবলে অবশ্য না আঁচালে কোনও কিছুতেই বিশ্বাস নেই! ফলে শেষ পর্যন্ত শংকর আইএসএল না আই লিগ খেলেন দেখার।

আই লিগে স্বপ্নের ফর্মে ছিলেন শংকর
আই লিগে গোলকিপার শংকর এবছর স্বপ্নের ফর্মে ছিলেন। করোনা ধাক্কায় লিগ স্থগিত হয়ে শেষ না হলে তার হাতেই এবারের আই লিগের সেরা গোলকিপারের পুরস্কার উঠতে পারত। তেকাঠির নীচে দুর্দান্ত একটা মরসুমের জন্য তাঁর কাছে একাধিক অফার আসা খুবই স্বাভাবিক।

মোহনবাগানে জায়গা হয়নি শংকরের
আসন্ন ফুটবল মরসুমে মোহনবাগান এটিকের সঙ্গে জোটবদ্ধ হয়ে আইএসএল খেলতে চলেছে। এটিকে-মোহনবাগানে অরিন্দম, ধীরাজের মত গোলকিপার আছে।আই লিগ জয়ী শংকর রায়ের তাই সেখানে জায়গা হয়নি।












Click it and Unblock the Notifications