আই লিগে ঢাকে কাঠি কবে, জেনে নিন
চূড়ান্ত হয়ে গেল, আই লিগের উদ্বোধনের দিন, ৩০ নভেম্বর থেকে শুরু হচ্ছে এবাবের আই লিগ।লিগের সিজন ওপেনিং ম্যাচে মাঠে নামবে গত বারের চ্যাম্পিয়ন দল চেন্নাই।
চূড়ান্ত হয়ে গেল, আই লিগের উদ্বোধনের দিন। চলতি মাসে অক্টোবরের ২০ তারিখে আইএসএল শুরু হয়ে গিয়েছে। এরপরই ভারতীয় ফুটবল সমর্থকদের মধ্যে আইলিগের দিনক্ষণ নিয়ে প্রশ্ন জাগছিল। শেষ দু'বার চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে হাড্ডাহাড্ডি ডুয়েল হয়েছিল। দেশের প্রধান লিগের মর্যাদা না পেলেও সেকারণে আই লিগ নিয়ে সমর্থকদের মধ্যে উত্তেজনার পারদ চড়ছিলই। এবার লিগের দিনক্ষণ জানিয়ে দেওয়ায়, সমর্থকরা আরও চাঙ্গা হলেন বলা চলে।

ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ৩০ নভেম্বর থেকে শুরু হচ্ছে এবাবের আই লিগ।লিগের সিজন ওপেনিং ম্যাচে মাঠে নামবে গত বারের চ্যাম্পিয়ন দল চেন্নাই সিটি এফসি। শুক্রবার লিগ কমিটির বৈঠকে দিনক্ষণ চূড়ান্ত হয়। তবে আসন্ন মরসুমে টুর্নামেন্টের অফিসিয়াল ব্রডকাস্টার সম্পর্কে এখনও অবশ্য জানা যায়নি।
কোন চ্যানেলে সম্প্রচার হবে, সেটা শীঘ্রই জানিয়ে দেওয়া হবে বলে এআইএফএফ-এর পক্ষ থেকে জানানো হয়েছে। শুক্রবার নয়াদিল্লিতে লিগ কমিটির মিটিংয়ে ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তথা আই লিগ কমিটির চেয়ারম্যান সুব্রত দত্ত, সিইও সুনন্দ ধর, সচিব কুশল দাস উপস্থিত ছিলেন। এক সপ্তাহের মধ্যেই সম্প্রচারকারী সংস্থার নাম জানিয়ে দেওয়া হবে বলে বিবৃতিতে জানানো হয়েছে। সেই সঙ্গে এবার থেকে আইলিগের দলগুলি তিনজন বিদেশিকে পরিবর্তন করতে পারবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications