এক ডজন ম্যাচে অপরাজেয় মোহনবাগান, এবার ট্রাউয়ের বিরুদ্ধে বড় জয়

এক ডজন ম্যাচে অপরাজেয় মোহনবাগান, এবার ট্রাউয়ের বিরুদ্ধে বড় জয়

আই লিগে এই মুহূর্তে অপ্রতিরোদ্ধ মোহনবাগান। সবুজ-মেরুন ব্রিগেডের কাছে আই লিগ ট্রফি ঘরে তোলা এখন শুধু সময়ের অপেক্ষা। সেই পথেই সুপার সানডেতে অ্যাওয়ে ম্যাচে ট্রাউকে ৩-১ গোলে হারাল মোহনবাগান। এই নিয়ে টানা ১২ ম্যাচে অপরাজিত সবুজ-মেরুন ব্রিগেড।

একডজন ম্যাচে অপরাজেয় মোহনবাগান, এবার ট্রাউয়ের বিরুদ্ধে বড় জয়

পাহাড়ি দল ট্রাউদের বিরুদ্ধে ম্যাচে এদিন ১৪ মিনিটেই পেনাল্টি থেকে মেরিনার্সরা এগিয়ে যায়। পোনাল্টি থেকে গোল করে ফ্রান গঞ্জালেজ দলকে এগিয়ে দেন। এরপর এক মিনিটের ব্যবধানে মোহনবাগানের দুটি গোল।২২ ও ২৩ মিনিটে যথাক্রমে বেইতিয়া ও বাবা দিওয়ারা গোল করে স্কোরলাইন ৩-০ করেন। ম্যাচের চারটি গোলই প্রথমার্ধে হয়েছে।

প্রথমার্ধে মোহনবাগান ৩ গোলে এগিয়েই মাঠ ছাড়তে চলেছে ধরে নেওয়া হলেও ট্রাউয়ের হয়ে ৩৫ মিনিটে গোল করে উইলিয়ামস ব্যবধান কমান। ৩-১ ব্যবধানে এগিয়ে থেকে মেরিনার্স মাঠ ছাড়ে। দ্বিতীয়ার্ধে আক্রমণে ঝাঁঝ বাড়ালেও মোহনবাগান গোল পায়নি।

৭০ মিনিটে ট্রাউয়ের হয়ে তুরসুনভ লাল কার্ড দেখে মাঠ ছাড়লে শেষ ২০ মিনিট ১০ জনে খেলে ট্রাউ। শেষ পর্যন্ত ৩-১ স্কোরলাইনে ম্য়াচ জিতে মাঠ ছাড়ে মোহনবাগান। এই জয়ের ফলে ১৪ ম্যাচ থেকে ৩৫ পয়েন্ট নিয়ে মোহনবাগান শীর্ষস্থানে আরও জাঁকিয়ে বসল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+