২-১ গোলে চেন্নাই সিটি-কে হারিয়ে জয় অব্যাহত মোহনবাগানের
ঘরের মাঠে তিনটি ম্যাচ জেতার পর অ্যাওয়ে ম্যাচেও অপ্রতিরোধ্য মোহনবাগন। শনিবার আই-লিগে ২-১ গোলে চেন্নাই সিটিকে হারাল সবুজ-মেরুন।
চেন্নাই, ২১ জানুয়ারি : ঘরের মাঠে তিনটি ম্যাচ জেতার পর অ্যাওয়ে ম্যাচেও অপ্রতিরোধ্য মোহনবাগন। শনিবার আই-লিগে ২-১ গোলে চেন্নাই সিটিকে হারাল সবুজ-মেরুন।
খেলার প্রথমার্ধ গোলশূন্য ছিল। দুই দলই উল্টো দিকের গোলপোস্টে বল ঢোকাতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছিল। কিন্তু কোনও দলই সুবিধা করে উঠতে পারেনি। তবে টান টান উত্তেজনা ছিল প্রথমার্ধে।

ম্যাচ শুরুর ২ মিনিটের মধ্যে গোলের সুযোগ হাতছাড়া হয় ড্যারেল ডাফির। এরপর ৩৩ মিনিটের মাথায় বাগানের সনি নর্ডির পেনাল্টি শট আটকে দেয় করনজিত।
এরপর দ্বিতীয়ার্ধেই ৫২ মিনিটের মাথায় মার্কোসের গোলে এগিয়ে যায় চেন্নাই। যদিও চেন্নাইয়ের উচ্ছ্বাস বেশিক্ষণ টেকেনি। ঠিক চার মিনিটের মাথায় জেজে লালপেখলুয়ার গোলে ম্যাচে সমতা ফেরায় মোহনবাগান। গোলের আবহ তবে তৈরি করেছিলেন সনিই।
তবে চেন্নাইয়ের কফিনে শেষ পেরেখটি পোতেন সনি নর্ডিই। সনিকে লক্ষ্য কে জেজের থ্রু বল থেকেই জয়সূচক গোলটি আসে মোহনবাগানের।












Click it and Unblock the Notifications