পঞ্চম সপ্তাহে আই লিগের ম্যাচে কোন দল কেমন খেলল? জেনে নিন ফলাফল
আই লিগে অনেকদিন পর বাংলার দুই সেরা ক্লাব ইস্টবেঙ্গল ও মোহনবাগান একসঙ্গে আই লিগে দারুণ শুরু করেছে। একনজরে দেখে নেওয়া যাক আই লিগের পঞ্চম সপ্তাহের খেলাগুলিতে কোন দল কেমন ফলাফল করল।
কলকাতা, ৩০ জানুয়ারি : আই লিগে অনেকদিন পর বাংলার দুই সেরা ক্লাব ইস্টবেঙ্গল ও মোহনবাগান একসঙ্গে আই লিগে দারুণ শুরু করেছে। লিগ তালিকায় প্রথম দুটি স্থানে গঙ্গাপারের দুটি ক্লাবই রয়েছে। রবিবার মিনার্ভা পাঞ্জাবকে ৫-০ ব্যবধানে হারিয়ে আই লিগ তালিকায় মোহনবাগানকে সরিয়ে এক নম্বরে উঠে এসেছে ইস্টবেঙ্গল।
দুই দলের পয়েন্ট সমান থাকলেও গোল পার্থক্যে ইস্টবেঙ্গল এগিয়ে রয়েছে। পাঁচটি করে ম্যাচ খেলেছে দুটি দলই। দুই দলেরই পয়েন্ট ১৩। তবে গোল পার্থক্যে ১ ধাপ এগিয়ে থাকায় ইস্টবেঙ্গল এক নম্বরে রয়েছে। ৫ ম্যাচে মোহনবাগানের গোলপার্থক্য ৮ ও ইস্টবেঙ্গলের ৯।

রবিবার ইস্টবেঙ্গলের হয়ে হ্যাটট্রিক করেন ওয়েডসন আনসেলমে। এছাড়া দলের হয়ে রবীন সিং ও উইলিস প্লাজা ১টি করে গোল করে দলের ব্যবধান বাড়ান।
এই সপ্তাহে মোহনবাগানের খেলা ছিল ডিএসকে শিবাজিয়ান্সদের সঙ্গে। তবে খেলাটি গোলশূন্য ড্র হয়। সেই ম্যাচে জয় পেলে মোহনবাগান লিগের দৌড়ে আরও এগিয়ে যেত। তবে সঞ্জয় সেনের ছেলেরা শিবাজিয়ান্সদের সঙ্গে কোনও গোল জালে জড়াতে পারেননি।
একনজরে দেখে নেওয়া যাক আই লিগের পঞ্চম সপ্তাহের খেলাগুলিতে কোন দল কেমন ফলাফল করল।
- ডিএসকে শিবাজিয়ান্স ০-০ মোহনবাগান
- চার্চিল ব্রাদার্স ২-১ বেঙ্গালুরু এফসি
- শিলং লাজং ২-১ মুম্বই এফসি
- চেন্নাই সিটি এফসি ২-০ আইজল এফসি
- মিনার্ভা পাঞ্জাব ০-৫ ইস্টবেঙ্গল












Click it and Unblock the Notifications