আই লিগে নিয়ে ধোঁয়াশা কাটছেই না, মোহন-ইস্টের পর এবার সমস্যা তৈরি করল আইজল

আই লিগের ক্রীড়াসূচি নিয়ে একের পর এক গন্ডগোলে ক্রমশই পিছোচ্ছে ১৫ তারিখ বেরোবে সরকারি ক্রীড়াসূচি 

যা কথা হয়েছিল রাখতে পারল না এআইএফএফ। আইএসএল ও আই লিগ একই সঙ্গে চলার কথা ছিল। কিন্তু সেই আইএসএল আগে শুরু হচ্ছে ও আই লিগ পরে শুরু হচ্ছে।

আই লিগে নিয়ে ধোঁয়াশা কাটছেই না

আইএসএলের জাঁকজমক পূর্ণ উদ্বোধন থেকে শুরু করে ক্রীড়াসূচি সব নিয়ে উত্তাপ যখন ক্রমশই বাড়ছে , ঠিক তখনই আই লিগের এখনও হদিশ নেই। সূত্রের খবর দীর্ঘ টালবাহানার পর অবশেষে আই লিগের ক্রীড়াসূচি ঘোষণা হতে চলেছে। ২৫ নভেম্বর শুরু হচ্ছে ২০১৭-১৮ মরসুমের আই লিগ ।

এর আগে যে প্রাথমিক ক্রীড়াসূচি এআইএফএফ পাঠিয়েছিল ,তাতে রাজি হয়নি কলকাতার দুই প্রধান মোহনবাগান ও ইস্টবেঙ্গল। ফলে ফের সূচি পরিবর্তন করতে হয়। এদিকে যে ম্যাচের দিকে সকলের নজর থাকে সেই ডার্বি সম্ভবত
১৭ ডিসেম্বর হবে। প্রাথমিকভাবে স্থির হয়েছিল আইএসএল শুরুর আগেই ১০ নভেম্বর থেকে শুরু হবে আই লিগ। কিন্তু তা আর হল না। শোনা যাচ্ছে ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচের প্রতিপক্ষ হতে পারে চার্চিল ব্রাদার্স।

এদিকে এই ক্রীড়াসূচিতে অসুবিধায় পড়তে পারে আই লিগ চ্যাম্পিয়ন আইজল এফসি। কারণ যে সময় আই লিগ শুরু হওয়ার কথা হয়েছে ওই সময়ে আইজল মিজোরাম প্রিমিয়ার লিগের প্লে অফের ম্যাচ খেলবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+