বাগান -ক্রোমা নাটক চরমে , চিঠি -পাল্টা চিঠিতে জমে উঠেছে খেলা

কলকাতা লিগে সবুজমেরুণ জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছিলেন কামো- ক্রোমা। কিন্তু তারপরই ক্রোমাকে নিয়ে শুরু হয় গুঞ্জন। 

একের পর এক কান্ড তিনিই ঘটিয়ে চলেছেন। তিনি বাগানের লাইবেরিয়ান বিদেশি ক্রোমা। এই মরশুমে দ্বিতীয়বার শোকজ নোটিশ খেলেন তিনি।

বাগান -ক্রোমা নাটক চরমে , চিঠি -পাল্টা চিঠিতে জমে উঠেছে খেলা

কামো -ক্রোমা জুটি কলকাতা লিগের শুরুতে হিল্লোল তুললেও দর্শক প্রত্যাশা মেটাতে ব্যর্থ। এই নিয়ে টানা আটবার কলকাতা লিগ ঘরে তুলতে পারেনি মোহনবাগান। এখনও অবধি মরশুমের একটিই সান্ত্বনা পুরস্কার সিকিম গভর্নর্স গোল্ড কাপ। অন্যদিকে আই লিগে -র প্রাক মরশুম প্রস্তুতিতেও সেভাবে কোনও আশার আলো দেখা যায়নি।

ফলে বেশ ঘেঁটে রয়েছে মোহনবাগান। এই অবস্থায় ক্রোমার জ্বালাতন। গোয়ায় নিজের কিট নিয়ে যাননি ক্রোমা। আর এতেই বেজায় চটেছেন কর্মকর্তারা। তাই তাঁরা লিখিত উত্তর জানতে চেয়েছেন এই বিদেশির থেকে। আসলে মোহনবাগান কর্তাদের না জানিয়েই ভিসার কাজ করতে গোয়া গিয়েছিলেন ক্রোমা। আর তার জন্যই ফুটবল কিট নিয়ে যাননি তিনি।

এর আগে মরশুমের শুরুতে খেপ খেলার জন্য তাঁকে শোকজ করা হয়েছিল। তবে নতুন ফুটবলার তিনি মোহনবাগানের নিয়ম জানেন না বলে তাঁকে সেভাবে শাস্তির মুখ পড়তে হয়নি। এদিকে মোহনবাগানের এবারের শোকজের উত্তর দিয়েছেন ক্রোমা। তিনি জানিয়েছেন, তিনি ভুল করে ফেলেছেন। পাশাপাশি তিনি জানিয়েছেন ভিসা সমস্যা মেটাতে গোয়া গিয়েছিলেন বলে এই সমস্যা হয়েছে। পাশাপাশি তিনি এবার বাগান কর্তাদের অনুমতি নিয়েই গোয়া যাচ্ছেন সমস্যা মেটাতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+