সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ ইস্ট-মোহনের খেলোয়াড়রা, ডার্বি ০-০ ব্যবধানে ড্র

আশা জাগিয়েও কোনও গোল করতে পারলেন না ইস্টবেঙ্গল-মোহনবাগানের ফুটবলাররা। ফলে আই লিগের প্রথম মহারণে শিলিগুড়ি ডার্বিতে ০-০ ব্যবধানে ড্র হল ম্যাচ।

শিলিগুড়ি, ১২ ফেব্রুয়ারি : আশা জাগিয়েও কোনও গোল করতে পারলেন না ইস্টবেঙ্গল-মোহনবাগানের ফুটবলাররা। ফলে আই লিগের প্রথম মহারণে শিলিগুড়ি ডার্বিতে ০-০ ব্যবধানে ড্র হল ম্যাচ। আর এর ফলে লিগ তালিকায় এক নম্বরে থেকে গেল ইস্টবেঙ্গল ও দুই নম্বরে থাকল মোহনবাগান। তবে মোহনবাগান অবশ্য একটা ম্যাচ কম খেলেছে।

এদিন শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে ম্যাচ ঘিরে প্রথম থেকেই উত্তেজনা ছিল চরমে। এমনিতেই উত্তরবঙ্গে ইস্টবেঙ্গলের সমর্থন বরাবরই বেশি। তার উপরে লিগ তালিকায় এক নম্বরে থাকা ট্রেভর জেমস মর্গ্যানের দলকে সমর্থন করতে দলে দলে সমর্থক এদিন মাঠ ভরান। সংখ্যায় কম থাকলেও উদ্দমে মোহন সমর্থকেরাও কম ছিলেন না।

গোল করতে ব্যর্থ ইস্ট-মোহনের খেলোয়াড়রা, ডার্বি ০-০ ড্র

খেলার শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ভঙ্গিতে শুরু করে। ইস্টবেঙ্গলের উইলিস প্লাজা, রবীন সিং, লালরিন্ডিকা রালতে ও অন্যদিকে জেজে লাপেখলুয়া, ড্যারেল ডাফি, কাতসুমি, সনি নর্ডিরা দলের হয়ে আক্রমণ গড়ে তোলার চেষ্টা শুরু করেন।

একদিকে প্লাজা, রালতেরা অন্যদিকে কাতসুমি, জেজে, ডাফি সুযোগ তৈরি করেও তেকাঠির মধ্যে বল রাখতে ব্যর্থ হন। প্রথমার্ধে মোহনবাগান আক্রমণ বেশি করে। এদিকে দ্বিতীয়ার্ধে ইস্টবেঙ্গলও গোলের সুযোগ পেয়েছিল। তবে ইস্টবেঙ্গলের গোলকিপার রেহেনেশ ও মোহনবাগানের দেবজিতকে টপকে কোনও দলই বল জালে জড়াতে পারেনি।

এই ম্যাচ থেকে ১ পয়েন্ট করে সংগ্রহ করে লিগ তালিকায় শীর্ষে থাকল ট্রেভর জেমস মর্গ্যানের ইস্টবেঙ্গল। ৮ ম্যাচে তাদের পয়েন্ট ২০। অন্যদিকে ৭ ম্যাচ খেলে ১৭ পয়েন্ট রইল সঞ্জয় সেনের মোহনবাগান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+