লাল-হলুদ বনাম সবুজ-মেরুন লড়াই : ডার্বি উত্তাপে তপ্ত শিলিগুড়ি
ভারতীয় ফুটবলের সবচেয়ে বড় ম্যাচ ইস্টবেঙ্গল বনাম মোহনবাগানের ডার্বি অনুষ্ঠিত হতে চলেছে রবিবার শিলিগুড়ি স্টেডিয়ামে।
কলকাতা, ১১ ফেব্রুয়ারি : ভারতীয় ফুটবলের সবচেয়ে বড় ম্যাচ ইস্টবেঙ্গল বনাম মোহনবাগানের ডার্বি অনুষ্ঠিত হতে চলেছে রবিবার শিলিগুড়ি স্টেডিয়ামে। লিগের একনম্বরে রয়েছে ট্রেভর জেমস মর্গ্যানের দল ইস্টবেঙ্গল। দ্বিতীয় স্থানে থাকলেও পিছিয়ে নেই সঞ্জয় সেনের মোহনবাগান।
আর এই অবস্থায় একে অপরের বিরুদ্ধে নামছে কলকাতা ময়দানের দুই সেরা ক্লাব। দুটি দলই এবারের আই লিগে অপরাজিত রয়েছে। ফলে এই ম্যাচ যে জিতবে সে মর্যাদায় অনেকটাই এগিয়ে যাবে।

ইস্টবেঙ্গল ৭ ম্যাচ খেলে এই মুহূর্তে ১৯ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় শীর্ষে রয়েছে। এদিকে ৬ ম্যাচ খেলে মোহনবাগানের পয়েন্ট ১৬। দ্বিতীয় স্থানে রয়েছে সঞ্জয় সেন ব্রিগেড।
দুই শিবিরেই চোট আঘাতের সেরকম কোনও সমস্যা নেই। বাগানের ডিফেন্ডার এডোয়ার্ডো ফেরেইরা চোট কাটিয়ে ফিরছেন। গত দুই আই লিগ ও এএফসি কাপ ম্যাচে সঞ্জয় সেন ফেরেইরাকে বিশ্রামে রেখেছিলেন। এডোয়ার্ডোর অন্তর্ভুক্তি বাগান রক্ষণকে মজবুত করবে সন্দেহ নেই।
বাকী সনি নর্ডি, কাতসুমি ইউসা, ড্যারেল ডাফি ও জেজে লাপেখলুয়াকে দিয়ে মাঝমাঝ ও আক্রমণভাগে ঝড় তোলার জন্য তৈরি সঞ্জয় সেন ব্রিগেড।
এদিকে ইস্টবেঙ্গলের হয়ে মেহতাব হোসেন চেন্নাই এফসি ম্যাচের সাসপেনশন কাটিয়ে ডার্বিতে ফিরবেন। এছাড়া উইলিস প্লাজাকে রবীন সিংয়ের সঙ্গে আক্রমণে রেখে দল সাজাবেন ট্রেভর মর্গ্যান। এখন দেখার কে কাকে মাত দেয়।
ইস্টবেঙ্গলের সম্ভাব্য দল
ফর্মেশন - ৪-৪-২
গোলকিপার - রেহনেশ টিপি
রক্ষণ - রাহুল ভেকে, ইভান বুকেনিয়া, গুরুবিন্দর সিং, নারায়ণ সিং
মাঝমাঠ - নিখিল পূজারি, মেহতাব হোসেন, ওয়েডসন আনসেলমে, লালরিন্ডিকা রালতে
আক্রমণ - উইলিস প্লাজা, রবীন সিং
মোহনবাগানের সম্ভাব্য দল
ফর্মেশন - ৪-৪-২
গোলকিপার - দেবজিত মজুমদার
রক্ষণ - প্রিতম কোটাল, এডুয়ার্ডো ফেরেইরা, আনাস এদাথোডিকা, সুভাশিস বোস
মাঝমাঠ - কাতসুমি ইউসা, শেহনাজ সিং, প্রণয় হালদার, সনি নর্ডি
আক্রমণ - জেজে লাপেখলুয়া, ড্যারেল ডাফি












Click it and Unblock the Notifications