শিলং লাজংয়ের সঙ্গে ১-১ ড্র করল ইস্টবেঙ্গল
লিগ টেবলে শীর্ষস্থান ধরে রাখলেও ফের একবার আই লিগে ড্র করল ট্রেভর জেমস মর্গ্যানের দল ইস্টবেঙ্গল। এদিন শিলিগুড়িতে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে নিজেদের ঘরের মাঠে শিলং লাজংয়ের সঙ্গে ১-১ ড্র করল লাল-হলুদ।
শিলিগুড়ি, ১৫ ফেব্রুয়ারি : লিগ টেবলে শীর্ষস্থান ধরে রাখলেও ফের একবার আই লিগে ড্র করল ট্রেভর জেমস মর্গ্যানের দল ইস্টবেঙ্গল। এদিন শিলিগুড়িতে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে নিজেদের ঘরের মাঠে শিলং লাজংয়ের সঙ্গে ১-১ ড্র করল লাল-হলুদ।
বড় ম্যাচে মোহনবাগানের বিরুদ্ধে বেশ কয়েকটি সুযোগ পেয়েও কোনও গোল করতে পারেননি প্লাজা, মেহতাবরা। এদিন আবার ম্যাচের ২৫ মিনিটের মাথায় লাজংয়ের স্যামুয়েল লালমুয়ানপুইয়ার গোলে পিছিয়ে পড়ে লাল-হলুদ। তবে ৪৫ মিনিটের মাথায় সেই গোল শোধ করেন উইলিস প্লাজা।

এরপরও কয়েকটি সুযোগ ইস্টবেঙ্গল পেয়েছ্ল। তবে লাজং গোলকিপার বিশাল কেইথের দক্ষতায় ঘরের মাঠে জয় পেতে ব্যর্থ হলেন প্লাজা, মেহতাবরা। এদিকে লাজংও কয়েকটি সুযোগ পেয়েছিল। তবে ইস্টবেঙ্গল গোলকিপার টিপি রেহনেশের দক্ষতায় বল গোলপোস্ট পেরোয়নি।
সবমিলিয়ে ৯ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে ইস্টবেঙ্গল লিগ শীর্ষেই থাকল। এদিকে লাজং ৯ ম্যাচে ১৩ পয়েন্ট পেয়ে তালিকায় চতুর্থ নম্বরে রইল। ইস্টবেঙ্গলের চেয়ে এক ম্যাচ কম খেলে ৮ ম্যাচে মোহনবাগান ১৮ পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে। আই লিগের তৃতীয় দল আইজল ৯ ম্যাচে ১৭ পয়েন্ট পেয়েছে।












Click it and Unblock the Notifications