আই-লিগ : মুম্বই এফসি-কে ২-০ গোলে হারিয়ে টেবিলের শীর্ষে ইস্টবেঙ্গল
মুম্বই এফসি-কে ২-০ গোলে হারিয়ে আই লিগের টেবিলের শীর্ষস্থান ধরে রাখতে সফল ইস্টবেঙ্গল। সহজেই মুম্বইয়ের থেকে জয় ছিনিয়ে নিল লাল-হলুদ শিবির।
নয়াদিল্লি, ১ ফেব্রুয়ারি : মুম্বই এফসি-কে ২-০ গোলে হারিয়ে আই লিগের টেবিলের শীর্ষস্থান ধরে রাখতে সফল ইস্টবেঙ্গল। সহজেই মুম্বইয়ের থেকে জয় ছিনিয়ে নিল লাল-হলুদ শিবির।
খেলার শুরু থেকেই আক্রমণাত্মক খেলা শুরু করেছিল ইস্টবেঙ্গল। ১০ মিনিট ও ১৭ মিনিটের মাথায় ত্রিনিদাদ এবং টোবাগো স্ট্রাইকার উইলস ডিওন প্লাজা গোল করেন।

এই নিয়ে টানা জিতে টেবিলের শীর্ষে ইস্টবেঙ্গল। তিন দিন আগেই মিনার্ভা পাঞ্জাবকে ৫ গোলে হারিয়েছিল লাল-হলুদ। সেই একই একাদশ নিয়েই এদিনও মাঠে নামে কলকাতার দল।
প্রথম মিনিট থেকেই বেড়ে খেলছিল ইস্টবেঙ্গল। মাত্র ১০ মিনিটের মাথায় ডেডলক ভেঙে প্রথম গোলটি করেন প্লাজা।
দ্বিতীয় গোলটি আসে প্রথম গোল হওয়ার মাত্র ৭ মিনিটের মাথায়। এরপর মুম্বই এফসি একাধিক চেষ্টা করলেও কোনও লাভ হয়নি।
খেলার প্রথমার্ধ বিনোদনে ভরপুর হলেও দ্বিতীয়ার্ধ বেশ হতাশ করেছে। দুই দলের কারও তরফেই গোলের প্রচেষ্টা লক্ষ্য করা যায়নি। বিশেষ করে ইস্টবেঙ্গলের ক্ষেত্রে।












Click it and Unblock the Notifications