ডিসেম্বর শীত পড়ার গ্যারান্টি নেই, তবে ডার্বি থাকছেই

আই লিগ কবে থেকে শুরু হবে তা এখনও সরকারিভাবে ঘোষণা হয়নি। তবে ডার্বির তারিখ নিয়ে বাজারে গুঞ্জন শুরু। 

আই লিগ ঘিরে রহস্যের ঘন মেঘ। কবে ম্যাচ হবে , কবে থেকে টুর্নামেন্ট শুর হবে তা নিয়ে এখনও কোনও সরকারি বিবৃতি জারি করতে পারেনি এআইএফএফ।

ডিসেম্বর শীত পড়ার গ্যারান্টি নেই, তবে ডার্বি থাকছেই

ওয়াকিবহাল মহলে গুঞ্জন আইএসএলের সঙ্গেই চলবে আই লিগ। নভেম্বরের ১৬ কিম্বা ১৭ তারিখ থেকে শুরু হবে আই লিগ। তবে আই লিগের যে ম্যাচের দিকে সবাই তাকিয়ে আছে তা নিশ্চিত ভাবেই কলকাতার মেগা ডার্বি। আই লিগে কবে মাঠে নামবে মোহনবাগান ও ইস্টবেঙ্গল সেটাই জানার কৌতুহল সব মহলে।

ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে খেলা হতে পারে আই লিগের প্রথম লেগের ডার্বি। সম্ভবত ডিসেম্বরের ২ তারিখ হবে সেই ম্যাচ। আসলে আইএফএফ নাকি একটা প্রাথমিক লিগ সূচি ক্লাবগুলিকে পাঠিয়েছিল। কিন্তু ফিফার আন্তর্জাতিক ট্রান্সফার উইন্ডো ৬-১৪ নভেম্বর অবধি খোলা থাকে। তাই এই সময়ে ক্লাবগুলিকে ম্যাচ দেওয়ায় তাদের আপত্তি আছে।

২০০৪ সালে আই লিগ শুরু হওয়ার পর থেকে একবারও লিগ খেতাব জেতেনি ইস্টবেঙ্গল। অন্যদিকে গতবছর আই লিগের কাছে গেলেও মোহনবাগানের হাতছাড়া হয়ে গেছে। তাই এই মরশুমের আই লিগ জয়ের জন্য বদ্ধপরিকর দু প্রধানই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+