I League : শিলিগুড়িতে ডু অর ডাই ডার্বি ঘিরে উত্তেজনা চরমে ইস্ট-মোহন শিবিরে
ভারতীয় ফুটবলের এল ক্লাসিকো আজ অনুষ্ঠিত হতে চলেছে উত্তরবঙ্গের শিলিগুড়িতে। আই লিগের ম্যাচে ফের একবার মুখোমুখি সম্মুখ সমরে নামতে চলেছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান।
শিলিগুড়ি, ৯ এপ্রিল : ভারতীয় ফুটবলের এল ক্লাসিকো আজ অনুষ্ঠিত হতে চলেছে উত্তরবঙ্গের শিলিগুড়িতে। আই লিগের ম্যাচে ফের একবার মুখোমুখি সম্মুখ সমরে নামতে চলেছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান। এদিন শিলিগুড়িতে যে দল ডার্বি জিতবে, আই লিগ জয়ের দৌড়ে শুধুমাত্র তাঁরাই টিঁকে থাকবে। অন্য দলকে সেই দৌড় থেকে সরে দাঁড়াতে হবে।
আপাতত লিগ তালিকায় প্রথম স্থানে রয়েছে আইজল এফসি। ১৪টি ম্যাচ খেলে ৯টি জয়, ৩টি ড্র ও ২টি ম্যাচ হেরে তাদের পয়েন্ট ৩০। এরপরে দ্বিতীয় স্থানে রয়েছে ইস্টবেঙ্গল। ১৪ ম্যাচ খেলে ৮টি জয় ৩টি ড্র ও ৩টি হারের পর ট্রেভর জেমস মর্গ্যানের দলের পয়েন্ট ২৭।

এরপর তৃতীয় স্থানে রয়েছে মোহনবাগান। ১৩ ম্যাচের পর মোহনবাগানের পয়েন্ট ২৬। ৭টি ম্য়াচে জয়, ৫টি ড্র ও একটিমাত্র ম্যাচ হেরেছে সঞ্জয় সেনের দল। ফলে এদিনের ম্যাচ আই লিগ জয়ের দৌড়ে থাকার জন্য ডু অর ডাই ম্যাচ। ইস্ট-মোহনের মধ্যে যে দল জিতবে, সেই দলই লিগ জয়ের দৌড়ে টিঁকে থাকবে। অন্য দলকে আশা ছেড়ে দিতে হবে।
এদিনের ম্যাচ ঠিক করে দেবে, এবছর কলকাতায় দশম আইপিএল ট্রফি আসবে কিনা। তবে এক্ষেত্রে ম্যাচ ড্র হলে আইজল এফসির চূড়ান্ত সুবিধা হয়ে যাবে। ফলে যেদলকেই হোক আই লিগ জিততে গেলে ম্য়াচ জেতার দিকেই টার্গেট করতে হবে।
এই ম্যাচের পাশাপাশি কলকাতার নজর থাকবে কলকাতা ডার্বির আগে বিকেল সাড়ে ৪টে থেকে বেঙ্গালুরুর ফুটবল যুদ্ধে। এদিন বেঙ্গালুরুতে নামছে বেঙ্গালুরু এফসি ও আইজল এফসি। এই ম্যাচে বেঙ্গালুরুর জয়ের আশায় বুক বাঁধছেন ইস্ট-মোহন দুই দলের সমর্থকই। এই ম্যাচে আইজলের হার মানে বাড়তি অক্সিজেন পাবে কলকাতার দুই বড় ক্লাব।
এর আগে শিলিগুড়িতেই বড় ম্যাচ ড্র করেছিল দুই শিবির। ইস্টবেঙ্গল, মোহনবাগান কেউই জয় ছিনিয়ে আনতে পারেনি। তবে এবার জেতা ছাড়া উপায় নেই দুই দলের কাছে। মর্গ্যান যেমন হুমকি দিয়ে রেখেছেন, এই ম্যাচের শেষে মোহনবাগানের থেকে তাঁর দল ৪ পয়েন্টে এগিয়ে থাকবে।
এদিকে সঞ্জয় সেন বরাবরের মতোই ডার্বি নিয়ে আলাদা করে ভেবে চাপ নিতে রাজি নন। তিনি বরং ভাবছেন অ্যাওয়ে ম্যাচে দলের ফর্ম নিয়ে। এছাড়া শিলিগুড়ি ইস্টবেঙ্গলের সেকেন্ড হোম গ্রাউন্ড। সেখান থেকে ম্য়াচ বের করে আনা কঠিন কাজ তো বটেই। তবে এপ্রিলের শুরুতেই বেঙ্গালুরু এফসি ও এএফসি কাপে ঢাকা আবাহনীকে যেভাবে হারিয়েছে সবুজ-মেরুন শিবির তাতে আত্মবিশ্বাস ভরপুর রয়েছে।












Click it and Unblock the Notifications