সোশ্যাল মিডিয়ায় প্রতীক বিকৃতির চেষ্টার অভিযোগে পুলিশের দ্বারস্থ মোহনবাগান

সোশ্যাল মিডিয়ায় প্রতীক বিকৃতির চেষ্টার অভিযোগে পুলিশের দ্বারস্থ মোহনবাগান

উইকিপিডিয়ায় বারবার বদলে দেওয়া হচ্ছে প্রতীক ও জার্সির রং। ঘটনার তীব্র প্রতিবাদ করার পাশাপাশি অভিযুক্তদের উপযুক্ত শাস্তির আবেদন নিয়ে পুলিশেরও দ্বারস্থ হয়েছে আই লিগ জয়ী শতাব্দী প্রাচীন এই ক্লাব।

আই লিগ জয়

আই লিগ জয়

পয়েন্টের নিরিখে ২৮ ম্যাচ বাকি থাকতেই আই লিগ চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান। লিগ তালিকার দ্বিতীয় স্থানে থাকা চির-প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের সঙ্গে সবুজ-মেরুণের পয়েন্টের পার্থক্য ১৬। করোনা ভাইরাসের জেরে আই লিগ বাতিল হলেও, মোহনবাগানই যে খেতাব জয়ের দাবিদার, তা জানিয়ে দিয়েছে এআইএফএফ।

প্রতীক বিকৃতি

প্রতীক বিকৃতি

মোহনবাগান কর্তাদের অভিযোগ, কেউ বা কারা মোহনবাগানের উইকিপিডিয়া পেজে বদল ঘটিয়েছে। মোহনবাগানের প্রতীক এবং জার্সির রং বারবার পরিবর্তন করা হচ্ছে বলে অভিযোগ। শতাব্দী প্রাচীন ভারতীয় ক্লাবের ভাবমূর্তি নষ্টের উদ্দেশ্যেই এই কাজ করা হয়েছে বলে মেরিনার্সদের তরফে অভিযোগ করা হয়েছে।

আগেও হয়েছে

আগেও হয়েছে

এর আগেও কেউ একই কাণ্ড ঘটিয়েছে বলেও জানিয়েছে কলকাতার ক্লাব। সেক্ষেত্রে কখনও দলের কোচের নাম, তো কখনও কর্মকর্তার পরিচয় পাল্টে দেওয়া হয়েছে বলে অভিযোগ। করোনা ভাইরাসের জেরে লকডাউনে মানুষ আরও বেশি সোশ্যাল মিডিয়ামুখী হয়ে পড়ায় এ ধরনের ঘটনার সংখ্যা বাড়ছে বলে মোহনবাগানের তরফে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

কড়া মোহনবাগান

কড়া মোহনবাগান

যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে মোহনবাগানের তরফে জানানো হয়েছে। কলকাতা পুলিশের সাইবার ক্রাইম সেলের দ্বারস্থ হয়েছেন সবুজ-মেরুণ কর্তারা। অন্যদিকে উইকিপিডিয়ায় কীভাবে এ ধরনের কার্য-পদ্ধতি বন্ধ করা যায়, তা নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা চলছে মোহনবাগানের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+