মোহনবাগানকে আই লিগ দেওয়া মিড-ফিল্ডার উচ্চ মাধ্যমিকেও চ্যাম্পিয়ন হলেন
মোহনবাগানকে আই লিগ দেওয়া মিড-ফিল্ডার উচ্চ মাধ্যমিকেও চ্যাম্পিয়ন হলেন
মোহনবাগানের আই লিগ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া শেখ সাহিল উচ্চ মাধ্যমিকেও ফুল ফোটালেন। খেলার ফাঁকে কোনওমতে পরীক্ষা দিয়েও ৫৭ শতাংশ নম্বর পেয়েছেন বছর আঠেরোর এই ফুটবলার। মাঠের বাইরে সাহিলের এই পারফরম্যান্সে খুশি হয়েছেন মোহনবাগান কর্তারা।

মোহনবাগানের আই লিগ খেতাব জয়ে বিরাট বড় ভূমিকা ছিল শেখ সাহিলের। মাঝমাঠে তাঁর বুদ্ধিদীপ্ত পাসিং গেমের প্রশংসায় পঞ্চমুখ হয়েছে গোটা দেশ। অনবদ্য প্রেসিংয়ে প্রতিপক্ষের ঘুম কেড়ে নিয়েছিলেন বছর আঠেরোর ফুটবলার। এহেন তরুণের প্রতিভা যে শিক্ষাতেও সমান ভাবে প্রতিভাত হবে, তা ভাবতে পারেননি খোদ সাহিলের বাবা-মা। সেই ছেলের মার্কশিটে এত নম্বর দেখে খুশি হয়েছেন তাঁরাও।
পরীক্ষার আগে, পরে এবং চলাকালীনও একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে হয়েছে শেখ সাহিলকে। নিয়মিত প্র্যাকটিস থাকার কারণে সারা বছর তিনি বইখাতা নিয়ে বিশেষ নাড়াচাড়া করতে পারেননি বলে জানিয়েছেন সাহিলের পরিবারের সদস্যরা। তাঁদের বক্তব্য, সাহিলের উচ্চ মাধ্যমিক দেওয়াটাও অনিশ্চিত হয়ে পড়েছিল একটা সময়। কিন্তু ফুটবলার নিজের ইচ্ছায় এই পরীক্ষা দেন বলে জানানো হয়েছে। মোহনবাগানের জার্সিতে আই লিগের সবকটি ম্য়াচ খেলেই তিনি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেন বলে জানিয়েছেন শেখ সাহিলের পরিবারের সদস্যরা।
আগামী মরশুমে একই সঙ্গে আইএসএল খেলবে এটিকে এবং মোহনবাগান। নতুন শিবিরে ইতিমধ্যেই নাম লিখিয়েছেন অল্পদিনে মাঝমাঠের ভরসা হয়ে ওঠা শেখ সাহিল।












Click it and Unblock the Notifications