করোনার আবহেই খুলছে আই লিগ জয়ী মোহনবাগানের ক্লাব তাঁবু, কবে জেনে নিন

করোনার আবহেই খুলছে আই লিগ জয়ী মোহনবাগানের ক্লাব তাঁবু, কবে জেনে নিন

করোনা ভাইরাসের লাগামছাড়া আবহের মধ্যেই লকডাউন শিথিল করা হয়েছে পশ্চিমবঙ্গে। ক্রমে স্বাভাবিক হচ্ছে জনজীবন। চলছে যানবাহন, খুলছে দোকানপাট। ক্রীড়াক্ষেত্রই বা বাদ যায় কেন। তাই অচলাবস্থা কাটিয়ে ক্লাব তাঁবু খোলার ঘোষণা দিয়েছে আই লিগ জয়ী মোহনবাগান ক্লাব।

দেশে করোনা ভাইরাসের প্রভাব

দেশে করোনা ভাইরাসের প্রভাব

বিশ্বব্যাপী করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা ৭১ লক্ষ পেরিয়ে গিয়েছে। প্রাণ হারিয়েছেন চার লক্ষেরও বেশি মানুষ। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে প্রায় দুই লক্ষ ষাট হাজারে পৌঁছে গিয়েছে। মৃত্যু হয়েছে সাত হাজারেরও বেশি মানুষের।

পশ্চিমবঙ্গে করোনা ভাইরাসের প্রভাব

পশ্চিমবঙ্গে করোনা ভাইরাসের প্রভাব

পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় আট হাজারে পৌঁছে গিয়েছে। প্রাণ হারিয়েছেন ৩৮৩ জন। করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে রাজ্যগুলির মধ্যে অষ্টম স্থানে রয়েছে বাংলা। তা সত্ত্বেও এ রাজ্যে লকডাউনের নিয়ম শিথিল করে দেওয়া হয়েছে। কার্যত স্বাভাবিক করে দেওয়া হয়েছে জনজীবন।

বন্ধ ছিল মোহনবাগান

বন্ধ ছিল মোহনবাগান

করোনা ভাইরাসের জেরে জারি থাকা লকডাউনে এতদিন বন্ধ ছিল সব ধরনের ক্রীড়া ইভেন্টে। নিরাপত্তার স্বার্থে ২৮ ম্যাচ বাকি থাকতেই বাতিল করে দেওয়া হয়েছিল আই লিগ। তার আগেই অবশ্য টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়ে গিয়েছিল মোহনবাগান। পরে সেই সিদ্ধান্তে এআইএফএফের শিলমোহরও পড়ে। তবে মারণ ভাইরাসের জেরে অন্য ক্লাবের মতো সবুজ-মেরুণ শিবিরেও ঝাঁপ নামানো হয়েছিল। বন্ধ রাখা হয়েছিল খেলোয়াড়দের অনুশীলন।

খুলছে তাঁবু

লকডাউন শিথিল হতেই ক্লাব তাঁবু খোলার সিদ্ধান্ত নিয়েছে আই লিগ জয়ী মোহনবাগান। সোমবার টুইট করে মেরিনার্সরা জানিয়েছে, ১৫ জুন ক্লাব তাঁবু সদস্য এবং সমর্থকদের জন্য খুলে দেওয়া হবে। ১৬ জুন থেকে তাদের চ্যাম্পিয়নশিপ মার্চেন্ডাইস বিক্রির প্রক্রিয়াও শুরু হবে বলে জানিয়েছে সবুজ-মেরুণ শিবির। তবে খেলোয়াড়রা কবে মাঠে নেমে অনুশীলন করবেন, তা অবশ্য জানাননি সবুজ-মেরুণ কর্তারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+