ইস্টবেঙ্গলের উল্টো পথে হাঁটল মোহনবাগান, কী এমন করল আই লিগ জয়ীরা

ইস্টবেঙ্গলের উল্টো পথে হাঁটল মোহনবাগান, কী এমন করল আই লিগ জয়ীরা

ইস্টবেঙ্গলের মতো ভুল না করে দলের ফুটবলারদের বেতন চুক্তি অনুযায়ী মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল মোহনবাগান। একই সঙ্গে আই লিগ জয়ের জন্য ফুটবলারদের ক্লাবের তরফ থেকে যে ইনসেনটিভ দেওয়ার কথা জানানো হয়েছিল, সেই প্রতিশ্রুতিও পালন করা হবে বলে সবুজ-মেরুণের তরফে জানানো হয়েছে।

আই লিগ জয়ী মোহনবাগান

আই লিগ জয়ী মোহনবাগান

আগামী মরশুমে এটিকে-র সঙ্গে সংযুক্ত হয়ে আইএসএল খেলবে মোহনবাগান। তার আগে নিজেদের শেষ আই লিগে চ্যাম্পিয়ন হয়ে দাগ রেখে গেল মেরিনার্সরা। করোনা ভাইরাসের জেরে ২৮ ম্যাচ বাকি থাকা সত্ত্বেও আই লিগ বাতিল করে দেয় এআইএফএফ। পয়েন্টের নিরিখে মোহনবাগানকে লিগ জয়ী বলে ঘোষণা করা হয়েছে।

ইস্টবেঙ্গলে দ্বন্ধ

ইস্টবেঙ্গলে দ্বন্ধ

অন্যদিকে আই লিগে চির প্রতিদ্বন্দ্বী মোহনবাগানের থেকে ১৬ পয়েন্ট পিছনে থাকা ইস্টবেঙ্গল ক্লাবে স্পনসরারের সঙ্গে কর্তা ও ফুটবলারদের দ্বন্দ্ব চরমে উঠেছে। করোনা ভাইরাসের জেরে জরুরিকালীন পরিস্থিতির অজুহাত দেখিয়ে নির্ধারিত সময়ের এক মাস আগেই ইস্টবেঙ্গলের ফুটবলারদের সঙ্গে চুক্তি শেষ করে দেওয়ার কথা ঘোষণা করেছে কোয়েস। লাল-হলুদের কর্তারা এ ব্যাপারে তীব্র আপত্তি তোলেন। কোয়াসের সঙ্গে এ বিষয়ে বৈঠকও করেন তাঁরা। তা সত্ত্বেও সমস্যা রয়েছে একই তিমিরে। চুক্তি অনুযায়ী চলতি মরশুমের শেষ পর্যন্ত ইস্টবেঙ্গলের ফুটবলারদের বেতন দেওয়ার দায়িত্ব কোয়েসের। ৩১ মে পর্যন্ত বেতন পাওয়ার কথা ফুটবলারদের। কিন্তু সূত্রের খবর, কোয়েস কর্তা সঞ্জিত সেন নাকি ই-মেলের মাধ্যমে লাল-হলুদ খেলোয়াড়দের জানিয়ে দিয়েছেন যে এপ্রিলেই শেষ হচ্ছে চুক্তি।

মোহনবাগানের অন্য দর্শন

মোহনবাগানের অন্য দর্শন

যদিও ইস্টবেঙ্গলের পথে না হেঁটে দলের ফুটবলারদের বেতন চুক্তি অনুযায়ী মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মোহনবাগান। এপ্রিল পর্যন্ত ফুটবলারদের সঙ্গে চুক্তি ছিল সবুজ-মেরুণের। তা মেনে চলা হবে বলে জানিয়েছেন মোহনবাগানের অর্থ সচিব দেবাশিস দত্ত।

ইনসেনটিভ

ইনসেনটিভ

আই লিগ জয়ের জন্য ফুটবলারদের ক্লাবের তরফ থেকে যে ইনসেনটিভ দেওয়ার কথা ঘোষণা করেছে মোহনবাগান। সেই টাকাও মিটিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন দলের অর্থ সচিব দেবাশিস দত্ত। তাঁর বক্তব্য, এআইএফএফ আই লিগ জয়ের পুরস্কার মূল্য দিয়ে দিলেই, ফুটবলার, কোচ, স্টাফদের ইনসেনটিভ দেওয়া হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+