Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আই-লিগ ২০১৮-১৯: প্রথমবার ঘরের মাঠে মেনেন্দেজের লাল-হলুদ! লড়াই শীর্ষ দখলের

ইস্টবেঙ্গল বনাম চেন্নাই সিটি এফসি, আইলিগ ২০১৮-১৯-এর ম্যাচের প্রিভিউ।

মঙ্গলবার (১৩ নভেম্বর) এবারের আই-লিগে প্রথমবার ঘরের মাঠে নামছে লাল-হলুদ। পাহাড়ে দুটি ম্যাচ থেকে ৬ পয়েন্ট নিয়ে আসার পর কলকাতার মাঠে লিগ টেবিলের টেবিলের শীর্ষস্থানের জন্য তাদের লড়াই চেন্নাই সিটি এফসির বিরুদ্ধে। দুটি দলই এখনও পর্যন্ত অপরাজিত। ২টি জয় ও একটি জয় নিয়ে চেন্নাই সিটি আছে ১ নম্বরে আর তাদের থেকে ১ পয়েন্ট কম নিয়ে ২ নম্বরে মেনেন্দেজের ছেলেরা।

আইলিগ ২০১৮-১৯'এ পারফরম্যান্সের নিরিখে এই দুটি দলই এখনও অবধি সেরা। কাজেই মঙ্গলবার যুবভারতী ক্রীড়াঙ্গনে একটি জমজমাট ফুটবল ম্যাচ দেখার আশা করা হচ্ছে।

ইস্টবেঙ্গল দলের খবর

ইস্টবেঙ্গল দলের খবর

পাহাড়ে নেরোকা এফসি ও শিলং লাজংয়ের বিরুদ্ধে দুটি ম্যাচেই জিতে যুবভারতীতে নামছে ইস্টবেঙ্গল। প্রথম দুই ম্যাচ লাল-হলুদ জনতাপ প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে। এই প্রথম ঘরের মাঠে খেলবে মেনেন্দেজের প্রশিক্ষণপ্রাপ্ত দল।

আক্রমণে লাল-হলুদ মেক্সিকোর স্ট্রাইকার এনরিকে এস্কেদার এবং জবি জাস্টিনের উপরই ভরসা রাখবে। মাহমুদ আল আমনা এখনও ম্যাচ-ফিট নন। এই ম্যাচেও তিনি মাঠের বাইরেই থাকছেন। নির্ভরশীল বোরহা গোমেজ পেরেস ও জনি আকোস্টা জুটির উপরই দায়িত্ব থাকছে চেন্নাই সিটির আক্রমণ সামাল দেওয়ার।

চেন্নাই সিটি এফসি দলের খবর

চেন্নাই সিটি এফসি দলের খবর

চেন্নাই সিটি এফসি ৩টি ম্যাচ খেলে ২টিতে জয় পেয়েছে। কমলা বাহিনী ইন্ডিয়ান অ্যারোজ ও গোকুলাম কেরলের বিরুদ্ধে দয় পেলেও চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে তাদের ২-২ গোলে ড্র করেই সন্তুষ্ট থাকতে হয়েছে।

গোকুলাম কেরলের বিরুদ্ধে ম্যাচে আই-লিগের বর্তমান সর্বোচ্চ গোলদাতা পেদ্রো হাভিয়ের মানজি হ্যামস্ট্রিং-এ টান ধরায় মাঠের বাইরে উঠে যেতে বাধ্য হয়েছিলেন। এই ম্যাচেও তাঁর খেলা অনিশ্চিত। তার অনুপস্থিতি নিশ্চিতভাবেই চেন্নাই সিটি এফসি-র পক্ষে বড় ধাক্কা।

তাদের কোচ আকবর নওয়াস অবশ্য় আশা করছেন, দলের আক্রমণ ভাগের অন্য দুই খেলোয়াড় - হেসুস নেস্টর ও স্যান্ড্রো, মানজির অভাব পূরণ করতে পারবেন।

শেষ দুই সাক্ষাত

শেষ দুই সাক্ষাত

গত আই লিগে অবশ্য দুটি ম্যাচেই জয় পেয়েছিল ইস্টবেঙ্গল। বিশেষ করে দ্বিতীয় লেগে ঘরের মাঠে চেন্নাইকে তাঁরা হারিয়েছিল ৬ গোলের ব্যবধানে। কাজেই তার একটা মনস্তাত্বিক আধিপত্য পাবে লাল-হলুদ। তবে কলকাতায় পা দিয়েই চেন্নাইয়ের কোচ বলেছেন সেই অভিশপ্ত ম্যাচের কথা তাঁরা মাথায় রাখছেন না।

২২/১২/২০১৭: চেন্নাই সিটি এফসি ১-২ ইস্টবেঙ্গল

২৪/০২/২০১৮: ইস্টবেঙ্গল ৭-১ চেন্নাই সিটি এফসি

দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ

দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ

ইস্টবেঙ্গল (৫-৩-২): রক্ষিত দাগার (গোলরক্ষক), মনোজ মহাম্মদ, লালরামচুলোভা, কমলপ্রিত সিং, বোরহা গোমেজ পেরেজ, জনি অ্যাকোস্টা, ইয়ামি লংভা, লালরিনডিকা রালতে (অধিনায়ক), লালদানমাওয়াইয়া রালতে, এনরিকে এস্কেদা, জবি জাস্টিন

চেন্নাই সিটি এফসি (৪-৫-১): কবির (গোলরক্ষক), অজিতকুমার, গৌরব বোরা, এডুইন বংশপাল, রবার্তো, প্রভিত্তো, চার্লস আনন্দরাজ, আলেকজান্ডার জেসুরাজ, স্যান্ড্রো, নেস্টার জেসুস (অধিনায়ক), আমিরুদ্দিন

* দ্বিতীয়ার্ধে নামতে পারেন পেদ্রো মানজি।

তারকা সম্ভাবনা

তারকা সম্ভাবনা

ইস্টবেঙ্গল: মেক্সিকান স্ট্রাইকার এস্কেদা আই লিগের প্রথম ম্যাচ থেকেই দেখিয়েছেন তাঁর বল স্কিলের ঝলক। দেখিয়েছএন, তাকে কাজে লাগিয়ে তিনি কী করতে পারেন। দলের করা ৫টি গোলের মধ্যে ৩টি ক্ষেত্রেই এস্কেদার ভূমিকা ছিল। দুইবার নিজে গোল করেছেন, আরেকটি ক্ষেত্রে তিনি গোলের বল সাজিয়ে দিয়েছেন জবি জাস্টিনের জন্য। চলতি আই-লিগে প্রথম সপ্তাহে এস্কেদাকেই 'সপ্তাহের সেরা খেলোয়াড়' নির্বাচিত করা হয়। ইস্টবেঙ্গলের আক্রমণভাগে জবি জাস্টিন ও লালদানমাওয়াইয়া সঙ্গে তাঁর বেশ ভাল বোঝাপড়া গড়ে উঠেছে। ফলে লাল-হলুদের আক্রমণভাগে অতিরিক্ত ধারালো করে তুলেছে। যা এত বছর ধরে আইলিগে ইস্টবেঙ্গলের সমস্যা ছিল।

চেন্নাই সিটি এফসি: পেদ্রো মানজি সম্ভবত ইস্টবেঙ্গল ম্যাচে খেলবেন না। সেক্ষেত্রে আরেক স্প্যানিশ ফুটবলার নেস্তর হেসুস গোর্দিও-কে শুধু গোলের সুযোগ তৈরি করলেই চলবে না, গোল করার দায়িত্বও লিতে হবে। যে কাজটা তিনি আই-লিগের প্রথম ম্য়াচ থেকেই করে আসছেন। যার সুবাদে চেন্নাই সিটির সমর্থকদের নয়নের মনি হয়ে উঠেছেন অতি অল্প সময়েই। স্যান্ড্রোর সঙ্গে ভাল বোঝাপড়া গড়ে সামনে আমিরউদ্দীনকে এগোনোর জায়গা করে দিতে হবে।

সব ছবি সৌ. - টুইটার / হিরো আইলিগ

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+