Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আই-লিগ ২০১৮-১৯: ফের পাহাড়ে আমনাহীন লাল-হলুদ! চেন্নাই-হোঁচট ভুলে জয়ে ফিরতে চান মেনেন্দেজ

আইজল এফসি বনাম ইস্টবেঙ্গল, আইলিগ ২০১৮-১৯ ম্যাচের প্রিভিউ।
 

শনিবার (২৪ নভেম্বর) ইস্টবেঙ্গল আই-লিগে তাদের চতুর্থ ম্যাচ খেলতে নামছে 'লাস্টবয়' আইজল এফসির বিরুদ্ধে। পাহাড় থেকে প্রথম দুটি ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে মসৃণভাবে লিগ যাত্রা শুরু করেছিল আলোহান্দ্রো মেনেন্দেজের দল। কিন্তু, ঘরের মাঠে লিগ টেবিলের শীর্ষে থাকা চেন্নাই সিটি এফসির বিরুদ্ধে ১-২ ফলে হেরে, থমকে গিয়েছে তাদের বিজয় রথ।

অপরদিকে ২০১৬-৭ মরসুমের লিগ চ্যাম্পিয়ন আইজলের এখনও পর্যন্ত এই মরসুমটা চলছে দুঃস্বপ্নের মতো। ৫ ম্যাচ খেলা হয়ে গিয়েছে তাদের। কিন্তু পয়েন্ট এসেছে মাত্র ২। গত মরসুমে নেরোকা এফসিকে প্রথমবারেই আইলিগ চ্যাম্পিয়ন করার পরে এই মরসুমে আইজবের দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল তরুণ ভারতীয় কোচ গিফ্ট রাইখানের হাতে। কিন্তু এখনও পর্যন্ত প্রত্যাশিত ফল দিতে পারেননি রাইখান।

ইস্টবেঙ্গল দলের খবর

ইস্টবেঙ্গল দলের খবর

আকবর নওয়াজের চেন্নাই সিটি এফসির সামনে গত ম্যাচে লাল-হলুদের মাঝমাঠের দুর্বলতা উন্মুক্ত হয়ে গিয়েছে। প্রথম দুই ম্যাচে জয়ের কার্পেটে তা ঢাকা ছিল। ফেডারেশনের শাস্তির কবলে পরে ষষ্ঠ বিদেশীকে সই করাতে পারেনি তারা। তার উপর মালয়েশিয়ায় প্রাক মরসুম প্রস্তুতি ম্যাচে চোট পেয়ে এখনও পর্যন্ত মাঠে ফিরতে পারেননি আল আমনা।

অপর বিদেশী কাশিম আইদারাকে মনে ধরেনি মেনেন্দেজের। ফলে বাধ্য হয়ে রাইটব্যাক কমলপ্রিতকে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবে খেলিয়ে কাজ চালাচ্ছেন স্প্যানিস কোচ। গত ম্যাচে কিন্তু মাঝমাঠে প্লেমেকারের অভাবটা টের পাওয়া গিয়েছে। এই খামতিটা নিয়েই তারা আরও একবার পাহাড়ে পারি দিয়েছে আইজলের বিরুদ্ধে খেলতে। দুর্বল আইজলের বিরুদ্ধে লিগ শীর্ষে থাকা চেন্নাইয়ের সঙ্গে ব্যবধান কমানোটাই লক্ষ্য লাল হলুদ শিবিরের।

আল আমনা চোট কাটিয়ে অনুশীলন শুরু করলেও এখনও ম্যাচ ফিট হননি। চোটের তালিকায় আছেন সঞ্চয়ন সমাদ্দারও। এছাড়া ইস্টবেঙ্গল দলে আর কোনও খেলোয়াড়ের চোট-আঘাত বা কার্ড সমস্যা নেই। কমলপ্রিত সিং দিন কয়েক আগে অনুশীলনে সামান্য চোট পেয়েছিলেন। কিন্তু তিনি এখন সুস্থ। দলের সঙ্গে আইজলেও গিয়েছেন। তবে এদিনের ম্যাচে ইস্টবেঙ্গলের প্রথম দলে খেলতে পারেন জ্ডনের বিরুদ্ধে ভারতের জাতীয় দলে খেলা সালাম রঞ্জন সিং।

আইজল এফসি দলের খবর

আইজল এফসি দলের খবর

আইজলের আক্রমণভাগের দুই প্রধান খেলোয়াড় লালখাওপুইমাওয়িয়া ও আনসুমানা ক্রোমা এখনও অবধি আইলিগে জ্বলে উঠতে পারেননি। প্রতিপক্ষ বক্সে তাদের একের পর এক সুযোগ নষ্টের খেসারত দিতে হচ্ছে দলকে। তবে এই মুহূর্তে তাঁদের ব্যবহার করা ছাড়া আর কোনও উপায়ও নেই গিফ্ট রাইখানের হাতে। আইজলের কোনও খেলোয়াড়ের চোট আঘাত বা কার্ড সমস্যা নেই।

শেষ দুই সাক্ষাত ও সাম্প্রতিক ফর্ম

শেষ দুই সাক্ষাত ও সাম্প্রতিক ফর্ম

গত আই লিগে অবশ্য এই দুই দলের মুখোমুখি সাক্ষাতে দুটি ম্যাচই অমিমাংসিত ছিল। প্রথম লেগে কলকাতার মাঠে ফল ছিল ২-২। আর পাহাড়ে ফল ছিল ০-০।

২৮/১১/২০১৭: ইস্টবেঙ্গল ২-২ আইজল এফসি
১৬/০১/২০১৮: আইজল এফসি ০-০ ইস্টবেঙ্গল

সাম্প্রতিক ফর্মে অবশ্য এগিয়ে আছে ইস্টবেঙ্গল। শেষ পাঁচ ম্যাচের একটিতেও জয় পায়নি আইজ। ৩ ম্যাচে হারতে হয়েছে।

আইজল এফসি - হার, হার, ড্র, ড্র, হার
ইস্টবেঙ্গল - হার, জয়, জয়, জয়, হার

দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ

দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ

ইস্টবেঙ্গল (৫-৩-২): রক্ষিত দাগার (গোলরক্ষক), সালাম রঞ্জন সিং, জনি অ্যাকোস্টা, বোরহা গোমেজ পেরেজ, মনোজ মহাম্মদ, কমলপ্রিত সিং, লালদানমাওয়িয়া রালতে, লালরিনডিকা রালতে (অধিনায়ক), ইয়ামি লংভা, এনরিকে এস্কেদা, জবি জাস্টিন

আইজল এফসি (৪-৪-২): গুরুপ্রিত সিং (গোলরক্ষক), গোবিন সিং, করিম ওমোলাজা, ভানলালদুয়াতসাঙ্গা, মিংথান মাওয়াইয়া, ডেভিড লানরিনমুয়ানা, বেক্তুর তালগাত উলু, আলফ্রেড জয়রান, অ্যালবার্ট জোহমিংমাওয়িয়া, আনসুমানা ক্রোমা, লালখাওপুইমাওয়িয়া

তারকা সম্ভাবনা

তারকা সম্ভাবনা

ইস্টবেঙ্গল: মেক্সিকান স্ট্রাইকার এস্কেদা আই লিগের প্রথম ম্যাচ থেকেই দেখিয়েছেন তাঁর বল স্কিলের ঝলক। দেখিয়েছেন, তাকে কাজে লাগিয়ে তিনি কী করতে পারেন। দলের করা ৬টি গোলের মধ্যে ৪টি ক্ষেত্রেই এস্কেদার ভূমিকা ছিল। তিনবার নিজে গোল করেছেন, আরেকটি ক্ষেত্রে তিনি গোলের বল সাজিয়ে দিয়েছেন জবি জাস্টিনের জন্য। শুধু তাই ম্যাচের পর ম্যাচ তিনি নিজেকে টিম প্লেয়ার হিসাবে প্রমাণ করছেন। ইস্টবেঙ্গলের আক্রমণভাগে জবি জাস্টিন ও লালদানমাওয়িয়ার সঙ্গে তাঁর বেশ ভাল বোঝাপড়া গড়ে উঠেছে। তবে ঘরের মাঠে শেষ ম্যাচে হারতে হলেও গোল ছিল এস্কেদার। এই ম্যাচেও গোল পাওয়ার জন্যই এস্কেদাই মেনেন্দেজের প্রধান ভরসা।

আইজল এফসি: আইজলের হয়ে একক তারকা হয়ে ওঠার সম্ভনা কারোর মধ্যে সেভাবে না দেখা গেলেও চোখ রাখতে হবে মোহনবাগানের বিরুদ্ধে সেট পিস থেকে অসাধারণ গোল করা লালরিনমুয়ানার দিকে। ওই ম্যাচের আরে গোলদাতা লালখাওপুইনাওয়িয়া ও তাদের আরেক স্ট্রাইকার ক্রোমাকেও গুরুত্ব দিতে হবে।

কোথায় কখন দেখবেন?

কোথায় কখন দেখবেন?

ম্যাচ - আইজল এফসি বনাম ইস্টবেঙ্গল
তারিখ - শনিবার, ২৪ নভেম্বর, ২০১৮
সময় - দুপুর ২টো
ভেন্যু - রাজীব গান্ধী স্টেডিয়াম, আইজল, মিজোরাম
টিভি চ্যানেল - স্টার নেটওয়ার্ক
লাইভ স্ট্রিমিং - হটস্টার ও জিও টিভি

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+