Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

শনিবার ঘরের মাঠে নামছে মোহনবাগান! আইজলের বিরুদ্ধেও চিন্তা সেই রক্ষণ নিয়ে

কলকাতায় আইলিগের মোহনবাগান বনাম আইজল ম্য়াচের প্রিভিউ। 
 

শনিবার বিকাল পাঁচটায় কলকাতার যুবভারতী স্টেডিয়ামে আইলিগের ম্য়াচে মুখোমুখি হচ্ছে মোহনবাগান ও আইজল। কেরলে গোকুলাম এফসির বিরুদ্ধে প্রথম ম্যাচ ১-১ ড্র করার পর ঘরের মাঠে আইজলের বিরুদ্ধে জয় ছাড়া কিছু ভাবছে না সবুজ মেরুন।

আইজলের বিরুদ্ধেও মোহনবাগানের চিন্তা রক্ষণ নিয়ে

কেরলে প্রথমার্ধে প্রাধান্য নিয়ে খেলেছিল শঙ্করলাল চৌধুরির ছেলেরা। হেনরি কিসেকার করা গোলে ১-০ গোলে এগিয়েও গিয়েছিল। কিন্তু দ্বিতীয়ার্ধে ধীরে ধীরে ম্য়াচ থেকে হারিয়ে গিয়েছিল কলকাতার ক্লাব। বিনো জর্জের দলের বিরুদ্ধে এগিয়ে গিয়ে ২ পয়েন্ট হারানোয় এমনিতেই সমর্থকদের আফশোষের সীমা ছিল না। তার উপর কাটা ঘায়ে নুনের ছিটের মতো প্রথম ২ ম্য়াচ থেকেই ৬ পয়েন্ট তুলে নিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল।

কলকাতা লিগ থেকেই কিন্তু মোহনবাগানের আক্রমণভাগে নিজেদের মধ্যে ভাল বোঝাপড়া গড়ে তুলেছেন দিপান্ডা ডিকা ও কিসেকা। তবে শনিবারের ম্য়াচে নামতে পারেন বাগানের ঘরের ছেলে সনি নর্ডেও। তবে আইজল কিন্তু প্রথম ম্যাচে দারুণ আক্রমনাত্মক ফুটবল খেলেছে। তাদের সামলাতে গেলে রক্ষণে লালছাওয়ানকিমা ও কিংসলের মধ্যে বোঝাপড়া বাড়াতেই হবে। আগের ম্যাচে কিন্তু অনেকবারই তাদের মধ্যে ফাঁক ধরা পড়েছিল।

গোকুলাম ম্যাচে প্রথমার্ধে মাঝমাঠে বেশ ভাল খেলেছিলেন ওমর আলহুসেইনি ও সৌরভ দাস। কিন্তু বিরতির পর অদ্ভুতভাবে তাদের সেই খেলা হারিয়েয়েছিল। শেষের দিকে গভীরতার অভাবে ভুগেছিল মোহনবাগানের মাঝমাঠ। ঘরের মাঠে জিততে গেলে কিন্তু মাঝমাঠের দখলটা নিজেদের পায়ে রাখা দরকারি।

অপর দিকে আইলিগে তাদের প্রথম ম্যাচে নর্থ ইস্ট ডার্বিতে শিলঙ লাজঙ-এর দুরন্ত ফুটবলের সামনে ঢেকে গিয়েছিল আইজলের লড়াই। ২-০ গোলে হারতে হলেও তারা কিন্তু প্রথমম্যাচে বেশ ভাল ফুটবলের নিদর্শন রেখেছিলেন। এই অবস্থায় শনিবার কলকাতার মাঠ থেকে এবারে আইলিগে প্রথম পয়েন্ট তুলে নিতে মরিয়া থাকবে পাহাড়ি দলটিও।

প্রথম ম্যাচেই রাইখানের ছেলেরা স্পষ্ট করে দিয়েছেন রক্ষণ সামলে সুযোগের অপেক্ষায় বসে থাকতে তারা নারাজ। বরং আক্রমনই তাদের ফুটবলের দর্শন। কাজেই দ্বিতীয় ম্য়াচেও কঠিন পরীক্ষার সামনে পড়তে চলেছে বাগান রক্ষণ। গোকুলাম ম্য়াচে দ্বিতীয়ার্ধে মুহূর্মুহু আক্রমণের মুখে কিন্তু ভেঙে পড়েছিল মোহনবাগান রক্ষণ। শনিবার আনসুয়ামা ক্রোমাদের তারা কীভাবে সামলায় সেটাই দেখার।

সনি নর্ডের সইসাবুদ মিটলেও শনিবার তাঁকে তাও খেলাতে পারেন মোহনবাগানের কোচ শঙ্করলাল। সেক্ষেত্রে গোল করার ভার থাকবে সেই দিপান্ডা-কিসেকা জুটির উপরই।

মোহনবাগানের সম্ভাব্য প্রথম একাদশ - শঙ্কর রায়, লালছাওয়ানকিমা, অরিজিত বাগুই, অভিষেক আম্বেদকর, কিংসলে, সৌরভ দাস, ওমর আলহুসেইনি, পিন্টু মাহাতো, ব্রিত্তো, দিপান্ডা ডিকা, হেরি কিসেকা।

আইজলের সম্ভাব্য প্রথম একাদশ - গুরপ্রীত সিং, তোছাওঙ, ডোডোজ, নুরাইন, জয়রান, লালরিনফেলা, রেমসাঙ্গা, বেকতুর উলু, মাওয়াইয়া, ক্রোমা, ভানলালদুয়াতসাঙ্গা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+