অবশেষে তৃপ্ত মেনেন্দেজ! ৫ গোল নয়, স্প্যানিশ কোচের সন্তুষ্টির পিছনে রয়েছে আরও বড় কারণ
বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) কলকাতায় ইস্টবেঙ্গল এবং শিলং লাজং এর মধ্যে আই-লিগ ২০১৮-১৯'এর ম্যাচের প্রিভিউ।
ইস্টবেঙ্গল কোচের এমনিতে খুব একটা আবেগের বহিপ্রকাশ নেই। ভাষা সমস্যা একটা অন্যতম কারণ। বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় লাজং ম্য়াচের পর সেই আলেহান্দ্রো মেনেন্দেজেরই চোখ মুখ দিয়ে ফুটে বের হচ্ছিল তৃপ্তি। জানালেনও সেই কথা। তবে ৫ গোলের ব্যবধানে জয় নয়, তাঁর তৃপ্তির কারণ ৫ গোল দেওয়ার পরও সমান তীক্ষ্ণতায় ৯০ মিনিট খেলে গিয়েছে তাঁর দল।

এতদিন দল জিতলেও মেনেন্দেজ কিছুতেই খুশি হতেন না। বারবারই বলেছেন তাঁর দলের আরও ভাল খেলার ক্ষমতা আছে। লাজং ম্যাচের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি অবশেষে জানালেন, এদিন তাঁর দলের খেলা তাঁকে সত্যিই আনন্দ দিয়েছে।
তিনি জানান, এদিন আক্রমণভাগ থেকে রক্ষণ - গোটা দলই খুব ভাল খেলেছে। পাসিং হয়েছে প্রায় নিখুঁত, ফলে খুব বেশি বলের দখল বেশির ভাগ সময়েই নিজেদের কাছে রেখেছে দল। পরিসংখ্যান বলছে ম্যাচে ৬৩ শতাংশ বলের দখল ছিল লাল-বলুদ ফুটবলারদের পায়ে।
এই জয়ের পর চেন্নাই সিটি-র অনেক কাছে পৌঁছেগেল ইস্টবেঙ্গল। কোচ কিন্তু এখনই খেতাব নয়, বরং পরের ম্যাচ ছাড়া কিছুই ভাবতে নারাজ।
এর সঙ্গে দলের ভারতীয় ফুটবলারদের খেলা নিয়েও এদিন তাঁর উতচ্ছ্বাস ধরা পড়েছে। ব্যক্তি-প্রশংসা সাধারণত তিনি করেন না। কিন্তু নিজেই এদিন জানান, দানমাউইয়া এই ম্যাচে যা খেলেছে, তাতে তিনি তাঁর নাম আলাদা করে নিতে বাধ্য হচ্ছেন। এই মিজো ফুটবলারি প্রতিদিনই উন্নতি করছেন বলে জানান তাঁর কোচ। তবে শুধু তিনি নন, দলের প্রত্যেক ভারতীয় ফুটবলারেরই প্রশংসা করেন রিয়াল মাদ্রিদের যুব দলের প্রাক্তন কোচ।
আবার পাল্টা মেনেন্দেজ সম্পর্কেও শ্রদ্ধা উজার করে দিয়েছেন পাশে বসা দানমাউইয়া। তিনি জানিয়েছেন, এই কোচের অধীনে খেবলার মজা হল, প্রতিদিনই কিছু না কিছু নতুন জিনিস শেখা যায়। তাঁর জন্যই প্রতি ম্য়াচেই তাঁর আত্মবিশ্বাস বাড়ছে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications