দলবদলে লাল-হলুদে আইএসএল-এর ফুটবলার! মাঝমাঠের শক্তি বাড়াতে চান মেনেন্দেজ
দিল্লি ডায়নামোস থেকে লোনে আই-লিগ ২০১৮-১৯-এর বাকি মরসুমের জন্য ইস্টবেঙ্গল সিয়াম হঙ্ঘল-কে সই করাতে চলেছে।
আইলিগের শুরুতে নড়বড় করছিল ইস্টবেঙ্গল। মূলত মাঝমাঠই ভুগিয়েছে লাল-হলুদকে। কোলাদো, ডোভাল-রা দলে যোগ দেওয়ায়, সেই সমস্যা অনেকটাই মিটলেও মাঝমাঠেকে আরও আঁটসাঁট করে তুলতে চাইছেন লাল-হলুদ কোচ মেনেন্দেজ। আর তার জন্য আইএসএল-এর ক্লাব দিল্লি ডায়নামোস থেকে লোনে সিয়াম হঙ্ঘল-কে সই করাতে চলেছে মশালবাহিনী।

মণিপুরের এই ফুবলার এই মরসুমের শুরুতে রাজধানীর ক্লাবটিতে যোগ দিলেও কোচের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছেন। তাঁকে একটি ম্যাচেও শুরু থেকে নামায়নি দিল্লি ডায়নামোস। শেষ পর্যন্ত তাঁকে লোনে ছেড়ে দেওয়া হল ককাতার ক্লাবের হাতে। মনে করা হচ্ছে লাল হলুদে অনেক বেশি মাঠে নামার সুযোগ পেতে পারেন তিনি।
আইলিগের শুরুতে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন আল আমনা। তাঁর অনুপস্থিতিতে পরপর তিন ম্য়াচে হারে স্পষ্ট হয়ে গিয়েছিল মাঝমাঠের দুর্বলতা। আলেহান্দ্রো মেনেন্দেজের হাতে ইয়ামি লঙভা, কমলপ্রিত সিং, কাশিম আইদারা-রা থাকলেও কেউই ছন্দ খুঁজে পাননি। এরপর অ্যান্টোনিও ডোভাল ও বিশেষ করে হাইমে কোলাদো যোগ দেওয়াতে অনেকটাই শক্তি বেড়েছে। এবার হঙ্ঘল আসায় আক্রমনে মেনেন্দেজের হাতে আরও বিকল্প ৈরি হল।
টাটা ফুটবল থেক উঠে আসা ফুটবলারটি তাঁর পেশাদা কেরিয়ার শুরু করেছিলেন আইলিগে পৈলান অ্যারোজের হয়ে। তারপর লোনে কিছুদিন ডিএসকে শিবাজিয়ান্স-এর হয়েও খেলেছেন। ২০১৩ সালে বেঙঅগালুরু এফসিতে যোগ দিয়েছিলেন। সেখানে তিন বছরে দুটি আইলিগ জেতেন।
এরপর ২০১৫-তে নর্থ ইস্ট ইউনাইটেডের হয়ে আইএসএল-এ খেলতে যান। ২০১৬-য় সই করেছইলেন চেন্নাইন এফসি-তে। তারপরের বছর মুম্বই এফসিতে কাটিয়ে শেষ মরসুমে খেলেন কেরাল ব্লাস্টার্স-এর হয়ে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications