আই লিগ ২০১৮-১৯, সরল লাল-হলুদের কাশ্মীর ম্যাচ! কমিটির পর কমিটি - ঝুলেই রইল মিনার্ভার ভবিষ্যৎ
সোমবার (২৫ ফেব্রুয়ারি) রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের আসন্ন আই লিগ ২০১৮-১৯ এর অ্যাওয়ে ম্যাচটি দিল্লীতে স্থানান্তর করা হল।
শ্রীনগর থেকে সরল রিয়াল কাশ্মীর বনাম ইস্টবেঙ্গল আই লিগের ম্যাচ। সোমবার (২৫ ফেব্রুয়ারি) এআইএফএফ জানিয়েছে আগামী ২৮ ফেব্রুয়ারিই ওই ম্য়াচ হবে, তবে খেলা হবে দিল্লিতে। পুলওয়ামার সন্ত্রাসবাদী হামলার ঘটনার পর থেকে নিরাপত্তা নিয়ে বার বার উদ্বেগ প্রকাশ করেছিল লাল-হলুদ। শেষে কাশ্মীরের ক্লাবটিই দিল্লিতে খেলতে রাজি হয়েছে।

রিয়াল কাশ্মীর বনাম ইস্টবেঙ্গল ম্যাচ নিয়ে সিদ্ধান্ত নিতে পারলেও শ্রীনগরে এর আগে বাতিল হওয়া রিয়াল কাশ্মীর বনাম মিনার্ভা পাঞ্জাব ম্য়াচটি নিয়ে এদিনও কোনও সিদ্ধান্ত নিতে পারল না লিগ কমিটি। তারা বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার ছেড়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের এক্সিকিউটিভ কমিটির উপর।
ফেডারেশন জানিয়েছে রিয়াল কাশ্মীর ক্লাব এক লিখিত আবেদন করেছিল তাদের কাছে। তাতে বলা হয়েছিল সম্প্রতি কাশ্মীরে আর্টিকল ৩৫এ জারি করায় ম্য়াচ হওয়া নিয়ে অনিশ্চয়তার পরিবেশ তৈরি হয়েছে। এই অবস্থায় তারা দিল্লি বা অন্য কোনও নিরপেক্ষ মাঠে তাদের পরবর্তী হোম ম্য়াচ খেলতে চায় তারা। তাদের সেই আবেদন মেনে নিয়েছে ফেডারেশন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications