আই লিগ, রিয়াল কাশ্মীরের দৌড় থামিয়ে দিল লাল-হলুদ! এখনই হাল ছাড়ছেন না মেনেন্দেজ
২-১ গোলে জিতে ইস্টবেঙ্গল রিয়াল কাশ্মীরের আই-লিগ খএতাব জয়ের আশা গুঁড়িয়ে দিল।
আরও একটি দল ছিটকে গেল আই লিগ খেতাবের দৌড় থেকে। থামল রিয়াল কাশ্মীরের রূপকথার দৌড়। প্রথমবার আইলিগ খেলতে এসেই প্রায় খেতাব জিতে নিয়েছিল দলটি। কিন্তু বৃহস্পতিবার দিল্লিতে বহু প্রতীক্ষিত আই লিগের ম্যাচে তাদের ২-১ গোলে পরাজিত করে খেতাবের দৌড় থেকে ছিটকে দিল ইস্টবেঙ্গল।

শেষ পর্যন্ত লাল হলুদ জিতলেও ম্য়াচে দারুণ লড়াই হল দুপই দলের। ২০ মিনিটের মাথায় প্রথম গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দিয়েছিলেন এস্কেদা। আধঘন্টা গড়াতে না গড়াতেই কাশ্মীরের দলটির স্ট্রাইকার আবেদনেগো তেত্তেহ, জনি অ্যাকোস্টাকে ফাউল করে লালকার্ড দেখেন। উলে বাকি ৬০ মিনিট ১০ জনেই খেলতে হয়েছে স্নো লেপার্ডদের। একজন খেলোয়াড় বেশি থাকার সুবিধা নিয়ে ইস্টবেঙ্গল চাপ বাড়িয়েছিল। প্রথমার্ধেই দ্বিতীয় গোলটি আসে হাইমের পা থেকে।
দ্বিতীয়ার্ধে অবশ্য নিজেদের অনেকতটা গুছিয়ে নিয়েছিল রিয়াল কাশ্মীর। বেশ কয়েকটি ভাল আক্রমণও করে। যার থেকে ৬৭ মিনিটে একটি পেনাল্টি পায় তারা। গোল করেন অ্যারন কাটেবে। বাকি সময়ে আরও অন্তত দুটি গোল করতে পারত তারা। কিন্তু শেষ পর্যন্ তা না হওয়ায় আই লিগের দৌড় থেকে ছিটকেই যেতে হল তাদের।
তবে ইস্টবেঙ্গল দৌড়ে থাকলেও একেবারেই খাতায় কলমে। ১৮ ম্যাচে তাদের পয়েন্ট ৩৬। চেন্নাই সিটি সমসংখ্য়ক ম্যাচ খেলে এগিয়ে আছে ৪ পয়েন্টে। তবে এখনই হাল ছাড়ছেন না কোচ মেনেন্দেজ। জানিয়েছেন এখনও দৌড়ে আছি। আপাতত শুক্রবারের চার্চিল ব্রাদার্সে বনাম চেন্নাই সিটি ম্যাচের দিকে তাকিয়ে আছে তারা।












Click it and Unblock the Notifications