I League : শিলংয়ের সঙ্গে ১-১ ড্র, লিগ তালিকায় শীর্ষে উঠে এল মোহনবাগান

বড় ম্যাচে ইস্টবেঙ্গলকে ২-১ হারানোর পর শিলং লাজংয়ের সঙ্গে ১-১ ড্র করে আই লিগ তালিকায় শীর্ষে উঠে এল মোহনবাগান। ১৫ ম্যাচের পর মোহনবাগান ৮টি জয়, ১ টি হার ও ৬টি ড্র নিয়ে ৩০ পয়েন্ট পেয়ে শীর্ষে উঠে এল।

শিলং, ১২ এপ্রিল : বড় ম্যাচে ইস্টবেঙ্গলকে ২-১ হারানোর পর শিলং লাজংয়ের সঙ্গে ১-১ ড্র করে আই লিগ তালিকায় শীর্ষে উঠে এল মোহনবাগান। এদিন জিততে না পারলেও আপাতত ৩০ পয়েন্ট নিয়ে যুগ্মভাবে আইজল এফসির সঙ্গে শীর্ষস্থানে রয়েছে সবুজ-মেরুন।

এদিনের ম্যাচে প্রথম থেকেই নিয়ন্ত্রণ ছিল লাজংয়ের হাতে। শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে এদিনের ম্যাচে প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে ৭৫ মিনিটের মাথায় বাগানকে গোল করে এগিয়ে দেন পরিবর্ত হিসাবে খেলতে নামা জেজে লালপেখলুয়া।

শিলংয়ের সঙ্গে ১-১ ড্র, আই লিগ তালিকায় শীর্ষে মোহনবাগান

তবে সেই ব্যবধান মাত্র ৩ মিনিটের মধ্যে ঘুঁচিয়ে ৭৮ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন লাজংয়ের আসের দিপান্দা। মোহন খেলোয়াড়ের হাতে বক্সের মধ্যে বল লাগায় পেনাল্ট পায় লাজং। ১-১ ড্র হয়ে যায়।

এদিন ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলা দলকেই মাঠে নামিয়েছিলেন কোচ সঞ্জয় সেন। বলবন্ত সিং, ড্যারেন ডাফি, আজহারউদ্দিন মল্লিককে নিয়ে আক্রমণ সাজান বাগান কোচ। তবে ক্লান্ত ফুটবলাররা সেভাবে এদিন নিজেদের মেলে ধরতে পারেননি।

এদিনের ড্রয়ের ফলে ১৫ ম্যাচের পর মোহনবাগান ৮টি জয়, ১ টি হার ও ৬টি ড্র নিয়ে ৩০ পয়েন্ট পেয়ে শীর্ষে উঠে এল। আইজলও সমান সংখ্যক ম্যাচ খেলে ৩০ পয়েন্টই পেয়েছে। তবে গোল পার্থক্যে বাগান অনেক এগিয়ে রয়েছে। লিগের তিন নম্বরে থাকা ইস্টবেঙ্গল ১৫ ম্যাচ খেলে ২৭ পয়েন্টে রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+