আই লিগ ২০১৭ : চতুর্থ সপ্তাহের সময়সূচী

আই লিগের চতুর্থ সপ্তাহের শুরুতেই নবাগত মিনার্ভা পাঞ্জাব এফসি-র মুখোমুখি হতে চলেছে শিলং লাজং এফসি। শিলংয়ে ঘরের মাঠ জওহরলাল নেহরু স্টেডিয়ামে হবে খেলা।

বেঙ্গালুরু, ২১ জানুয়ারি : আই লিগের চতুর্থ সপ্তাহের শুরুতেই নবাগত মিনার্ভা পাঞ্জাব এফসি-র মুখোমুখি হতে চলেছে শিলং লাজং এফসি। শিলংয়ে ঘরের মাঠ জওহরলাল নেহরু স্টেডিয়ামে হবে খেলা।

সদ্য যুক্ত হওয়ার মিনার্ভার ঝুলিতে একপয়েন্ট থাকলেও তিনটি ম্যাচেই হেরে আপাতত খাতাই খুলতে পারেনি লাজং। এই সপ্তাহের প্রথম দিনের দ্বিতীয় খেলায় পুণেতে ডিএসকে শিবাজিয়ানদের সঙ্গে লড়াই চার্চিল ব্রাদার্সের। শুরুটা ভাল না হলেও গত সপ্তাহে চেন্নাই সিটিকে হারিয়ে ফের প্রতিযোগীতায় ঢুকে পড়েছে ডিএসকে। চার্চিল এখনও খাতাই খোলেনি।

আই লিগ ২০১৭ : চতুর্থ সপ্তাহের সময়সূচী

প্রথম দিনের শেষ ম্যাচটি সবচেয়ে আকর্ষণীয়। চেন্নাইয়ে চেন্নাই এফসি-র বিরুদ্ধে মাঠে নামবে মোহনবাগান। তিনটি ম্যাচেই জিতে আপাতত টেবিলের শীর্ষেই রয়েছে বাগান শিবির।

এই সপ্তাহের দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে বেঙ্গালুরু এফসির মুখোমুখি হবে ইস্টবেঙ্গল। বেঙ্গালুরু যেখানে এখনও পর্যন্ত তিনটি ম্যাচেই জিতেছে। অন্যদিকে ইস্টবেঙ্গলও শেষ দুটি ম্যাচে জিতে আত্মবিশ্বাসে ফুরফুরে মেজাজে খেলতে নামবে। আর এই সপ্তাহের শেষ ম্যাচ মুম্বই এফসি এহং আইজওয়াল এফসির মধ্যে। খেলাটি হবে মুম্বইয়ে কুপারেজ স্টেডিয়ামে।

আই-লিগের চতুর্থ সপ্তাহের খেলার সময়সূচী

২১ জানুয়ারি, শনিবার

  • শিলং লাজং বনাম মিনার্ভা পাঞ্জাব এফসি (বিকেল সাড়ে চারটে)
  • ডিএসকে শিবাজিয়ান বনাম চার্চিল ব্রাদার্স (বিকেল সাড়ে চারটে)
  • চেন্নাই সিটি এফসি বনাম মোহন বাগান (সন্ধ্যা ৭ টা)

২২ জানুয়ারি, রবিবার

  • ইস্ট বেঙ্গল বনাম বেঙ্গালুরু এফসি (বিকেল সাড়ে চারটে)
  • মুম্বই এফসি বনাম আইজওয়াল এফসি (সন্ধ্যা ৭ টা)
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+