ISL 2022-23: নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে বড় জয় গত বারের চ্যাম্পিয়নদের
নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে বড় জয় গত বারের চ্যাম্পিয়নদের
নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে বড় জয় পেল বিগত আইএসএল-এর চ্যাম্পিয়ন দল হায়দরাবাদ এফসি। আইএসএল ২০২১-২২-এর চ্যাম্পিয়ন দল ৩-০ ব্যবধানে পরাজিত করল নর্থইস্ট ইউনাইটেড এফসি'কে। নিজম শহরের দলের হয়ে একটি করে গোল করেন বার্থেলোমিউ ওগবেচে, হোলিচরণ নার্জারি এবং বোরহা হেরেরা।

চলতি আইএসএল-এ এটি দ্বিতীয় ম্যাচ ছিল হায়দরাবাদ এফসির। প্রথম ম্যাচে ড্র করার ফলে গত বারের চ্যাম্পিয়নদের উপর চাপটাও ছিল অনেক বেশি। অবশেষে গুয়াহাটিতে জয়ের দেখা পেল ওগবেচেরা। ঘরের মাঠ হলেও জন আব্রাহামের নর্থইস্ট দাঁত ফোটাতে পারেনি নিজামের শহরের দলটির বিরুদ্ধে। নর্থইস্ট সেই মতো আক্রমণে উঠতেই পারেনি। ম্যাচের ১৩ মিনিটের মাথায় মহম্মদ ইয়াসিরের পাস থেকে বার্থালোমিউ ওগবেচের গোলে এগিয়ে যায় হায়দরাবাদ। হলুদ জার্সিধারী দলটির হয়ে দ্বিতীয় গোলটি করেন হোলিচরণ নার্জারি। দুই মিনিটেল মধ্যে তৃতীয় গোলটি করে হায়দরাবাদ এফসি। হোলিচরণ নার্জারির পাস থেকে বোরহা হেরেরা তৃতীয় গোলচি করে।
এই ম্যাচে গোল সংখ্যক আরও বাড়ত হায়দরাবাদ এফসি যদি না বার্থালোমিউ ওগবেচে ৫৩ মিনিটে সরাসরি নর্থইস্ট ইউনাইটেডের গোলরক্ষকের হাতে মারতেন। হায়দরাবাদ এফসি ৫৫ শতাংশ বলের নিয়ন্ত্রণ নিজেদের দখলে রেখেছিল। গোট ২০টা শট নিয়েছিল হায়দরাবাদ এফসি এবং ১০টি শট নিয়েছিল নর্থইস্ট ইউনাইটেড এফসি।হায়দরাবাদের ১০টি শটই অন টার্গেট ছিল।
হায়দরাবাদ এফসি ৩৭১টি পাস খেলে অন্য দিকে, নর্থইস্ট ইউনাইটেড খেলে ৩০৩টি পাস। হায়দরাবাদের ২৮২টি নিখুঁত পাস ছিল, পক্ষান্তরে নর্থইস্ট ইউনাইটেড সঠিক পাস খেলে ২০৩। এখান থেকেই বোঝা যায় ৭৬ শতাংশ বলের নিয়ন্ত্রণ ছিল হায়দরাবাদের দখলে এবং ৬৭ শতাংশ বলের নিয়ন্ত্রণ ছিল নর্থইস্ট ইউনাইটেড। উল্লেখ্য দুই দলেরই দু'টি শট পোস্টে লেগে ফিরে আসে। ২০ অক্টোবর ঘরের মাঠে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলবে নর্থইস্ট। অপর দিকে, পরবর্তী ম্যাচটি খেলবে ২২ অক্টোবর নিজেদের হোম ম্যাচে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications