কেরল ব্লাস্টার্সকে হারিয়ে খানিকটা স্বস্তিতে হায়দরাবাদ এফসি
কেরল ব্লাস্টার্সকে হারিয়ে খানিকটা স্বস্তিতে হায়দরাবাদ এফসি
আইএসএল-এ তাদের প্রথম জয় পেল নবাগত হায়দরাবাদ এফসি। ঘরের মাঠে কেরল ব্লাস্টার্সকে হারিয়ে লিগ তালিকার আট নম্বর স্থানে উঠে এল তারা। অন্যদিকে আইএসএল-এ লাগাতার দুই ম্যাচ হেরে চাপে পড়ে গেল কেরল ব্লাস্টার্স।
আইএসএল-এ নিজেদের প্রথম ম্যাচ এটিকে-র বিরুদ্ধে ৫-০ গোলে হারে হায়দরাবাদ এফসি। দ্বিতীয় ম্যাচে জামশেদপুর এফসি, তাদের ৩-১ গোলে হারায়। তাই ঘরের মাঠে শক্তিশালী কেরল ব্লাস্টার্সকে হারাতে মরিয়া হয়ে ওঠেন হায়দরাবাদ এফসি-র খেলোয়াড়েরা। অন্যদিকে, চলতি মরশুমের আইএসএলে নিজেদের প্রথম ম্যাচে ঘরের মাঠে এটিকে-র বিরুদ্ধে ২-১ গোলের জয় হাসিল করে কেরল। এরপর তাদের খেলায় সেই পুরনো মুন্সিয়ানা চোখে পড়েনি।
যদিও জিএসসি বালাযোগী অ্যাথলেটিক স্টেডিয়ামে ম্যাচের শুরুটা কিন্তু ভালো হয় কেরল ব্লাস্টার্সের। ম্যাচের ৩৪ মিনিটে গোল দিয়ে কেরলকে এগিয়ে দেন রাহুল কান্নোলি প্রবীণ। প্রথমার্ধে গোল শোধ দিতে পারেনি হায়দরাবাদ এফসি। তবে দ্বিতীয়ার্ধেই ম্যাচে ফিরে আসে তারা। প্রতিপক্ষের গোলমুখে একের পর এক ঝাঁঝাঁলো আক্রমণ তুলে আনতে থাকে হোম টিম। ফল স্বরূপ ম্যাচের ৫৪ মিনিটে পেনাল্টি থেকে গোল দিয়ে হায়দরাবাদের হয়ে ম্যাচে সমতা ফেরান মার্কো স্টানকোভিচ। ৮১ মিনিটে দ্বিতীয় গোল দিয়ে হোম টিমের জয় নিশ্চিত করেন মার্সেলিয়ানো লেইটে পেরেইরা।
📹 | We witnessed Samba magic in Hyderabad tonight! 🇧🇷🤙
Presenting @marcelinholeite, Hero of the Match for #HYDKER 👏#HeroISL #LetsFootball #TrueLove pic.twitter.com/ZPV0GN64Km
— Indian Super League (@IndSuperLeague) November 2, 2019
Click it and Unblock the Notifications